মাদকের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করা হবে: ডিএমপি কমিশনার
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মাদকের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করা হবে। আমরা জোড় দিয়ে বলতে পারি বাংলাদেশের মাটিতে কোনো মাদক ও জঙ্গিদের ঠাঁই হবে না।
শনিবার বেলা ১১টায় ডেমরা মাতুয়াইলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, ঢাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর সঙ্গে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর আমরা জঙ্গিদের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দিয়েছি।
ডিএমপি কমিশনার বলেন, মাদক ব্যবসায়ী দেশ, জাতি ও সমাজের শত্রু। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। জঙ্গিবাদের ন্যায় মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পুলিশ আপনার পাশে আছে।
তিনি আরো বলেন, রাজধানীতে যেই মাদকের ব্যবসা করতে দুঃসাহস দেখাবে, তার পরিচয় যাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে। কোনো পুলিশ সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি মাদকের অর্থদাতা, আশ্রয়দাতা, সহযোগি, গ্রেফতারের পর কোর্ট থেকে জামিনে যারা ছাড়িয়ে আনে তাদেরকেও ছাড় দেয়া হবে না।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তিনটি বিষয় মনে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, আপনার সন্তান কি করে, কার সঙ্গে মেলামেশা করে, নিজের ঘরে ইন্টারনেটের কোন সাইটগুলো ব্রাউজ করে তা নিয়মিত দেখার দায়িত্ব অভিভাবকদের। এছাড়া শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীরা টিফিন পিরিয়ডে ও অন্যান্য সময় কি করছে তার দিকে নজরদারী রাখা।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন, ঠিক সেভাবেই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ একা মাদক ব্যবসা বন্ধ করতে পারবে না। এজন্য দরকার অভিভাবক ও সমাজের সবার সহযোগিতা।
এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়, সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, কলেজের প্রিন্সিপ্যাল ড.মাহবুবুর রহমান মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
