মাত্রাতিরিক্ত খরচে বিরক্ত পর্যটক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫
দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিরক্তির শেষ নেই। হোটেল-রিসোর্ট, বিমান টিকিট ও খাবারের মাত্রাতিরিক্ত খরচে নাকাল তারা। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতের চেয়ে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের গুনতে হচ্ছে দেড় থেকে দুই গুণ বেশি টাকা। ফলে আগ্রহ থাকলেও অতিরিক্ত খরচের কারণে বাংলাদেশ দেখার স্বপ্ন ফিকে হয়ে আসছে দেশিবিদেশি পর্যটকদের।
আন্তর্জাতিক ওয়েবসাইট বুকিংডটকমে দেখা যায়, কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টের প্রাইভেট পুলসহ সি ভিউ স্যুটের এক দিনের ভাড়া প্রায় ৫০ হাজার টাকা। তার সঙ্গে ট্যাক্স ও অন্যান্য চার্জ মিলে যুক্ত হয় আরও প্রায় ৫ হাজার টাকা। অন্যদিকে থাইল্যান্ডের ফুকেটের আতিকা ভিলাস জেরো ওশানফ্রন্ট পুল ভিলায় পাহাড় ও সি ভিউ, প্রাইভেট পুল এবং আরও অনেক সুযোগ-সুবিধাসহ এক দিনের ভাড়া আসে ৩০ হাজার টাকা। পর্যটন খাতসংশ্লিষ্টরা জানান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতের চেয়ে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের ভ্রমণব্যয় কমপক্ষে দেড় থেকে দুই গুণ বেশি। ওসব দেশে একটি পাঁচ তারকা হোটেলে এক দিন থাকার খরচ পড়ে ৮ থেকে ১২ হাজার টাকা। অথচ বাংলাদেশে ২০ হাজার টাকার নিচে চিন্তাও করা যায় না।
তারা আরও জানান, বাংলাদেশে লেইজার ট্যুরিজমের (শুধু বেড়ানোর উদ্দেশ্যে ভ্রমণকারী) সংখ্যা কম। অন্য দেশ থেকে আসা পর্যটকরা বেশির ভাগই আসেন ব্যবসায়িক কাজে। এর মধ্যে গার্মেন্টের ক্রেতা, বিভিন্ন সরকারি কাজ বা প্রদর্শনীতে আসা ব্যক্তিই বেশি। ব্যবসায়িক ভ্রমণে আসা ব্যক্তিদের ভ্রমণব্যয় বহন করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই। ফলে দেশের হোটেল মালিকরা লেইজার ট্যুরিজমে উৎসাহি হন না। তারা হোটেলের ভাড়া এমনভাবে তৈরি করেন যাতে ব্যবসায়িক ভ্রমণে আসা ব্যক্তিদের জন্য তা উপযোগী হয়।
এ ছাড়াও পর্যটন কেন্দ্রের আশপাশের রেস্টুরেন্টগুলোতে খাবারের দামও থাকে চড়া। সেই সঙ্গে আন্তর্জাতিক বা স্থানীয় দুটি ক্ষেত্রেই আকাশপথে বাংলাদেশ থেকে বিমান ভাড়া অতিরিক্ত। আকাশপথে যাতায়াতে প্লেনের টিকিট একটি সিন্ডিকেটের হাতে জিম্মি থাকায় সাশ্রয়ী মূল্যে পাওয়া কঠিন।
হোটেল ব্যবসার সঙ্গে জড়িতরা জানান, হোটেল নির্মাণের সবকিছুই বাইরে থেকে আমদানি করতে হয়। এজন্য পর্যটন কেন্দ্রের হোটেল-রিসোর্টে ভাড়াও বেশি। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, দেশের হোটেল-রিসোর্টগুলোর ভাড়া বেশি এটা সত্য। বাংলাদেশে হোটেল ও রিসোর্ট, পার্ক বা ক্রুজ তৈরির যন্ত্রাংশের অধিকাংশই আমদানি করতে হয়। এতে নির্মাণ খরচ বাড়ায় ভাড়াও বাড়ানো হয়। এগুলো সরকারের রেগুলেটরি কমিশনকে নজরদারি করতে হবে।
সম্প্রতি কক্সবাজার থেকে ঘুরে আসা পর্যটক আহসান হাফিজ জানান, কক্সবাজারে তিন তারকা মানের একটি হোটেলের ফ্যামিলি রুমে প্রতিদিনের ভাড়া ছিল প্রায় ৪০ হাজার টাকা। অথচ এই টাকায় তিনি থাইল্যান্ডে চার দিন থাকতে পারতেন। কক্সবাজারে চাঁদের গাড়িতে মেরিন ড্রাইভ ঘুরতে তার ৫ হাজার টাকা খরচ হয়। সেখানে ব্যাংককে তিনি গ্যাব ও বোল্টের মতো রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে পর্যটন কেন্দ্রগুলোতে তুলনামূলক সাশ্রয়ী খরচে ঘুরতে পারেন। কক্সবাজারের রেস্টুরেন্টে সাধারণ বাংলা খাবারের দামও অনেক বেশি। দেশের ট্যুর অপারেটররা জানান, হোটেল ও রিসোর্ট ব্যবসার সঙ্গে জড়িতরা বিদেশ থেকে পণ্য আমদানি করায় হোটেল ভাড়াও অতিরিক্ত অর্থ আদায় করছেন। কিন্তু একজন পর্যটক যে মূল্য দিয়ে সেবা নিচ্ছেন সে অনুযায়ী প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। থাইল্যান্ডে বাংলাদেশি একজন পর্যটক ১০ হাজার টাকা দিয়ে যে হোটেল নিচ্ছেন দেশে একই মানের হোটেলে দিতে হচ্ছে ৩০-৪০ হাজার টাকা।
জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, পর্যটকদের সাশ্রয়ে বিভিন্ন সেবা দিতে হলে সরকারিভাবে শক্ত নীতিমালা তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসনেরও নজরদারি লাগবে। একটি ইন্টারমিনিস্টারিয়াল বডি লাগবে, যারা পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করবে।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
