মাতৃত্বকালীন ছুটিতে শীর্ষে এস্তোনিয়া
প্রকাশিত: ১৪ জুন ২০১৯
সন্তান নেয়ার ক্ষেত্রে বেশি সুবিধা পেয়ে থাকেন নর্ডিক দেশগুলোর বাবা এবং মায়েরা। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সম্প্রতি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১৬ সালে ইউরোপের ৩১টি দেশে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং চাইল্ডকেয়ারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।
মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে এস্তোনিয়ার পরপর প্রথম সারিতে আছে পর্তুগাল, জার্মানি, ডেনমার্ক, স্লোভেনিয়া, লুক্সেমবার্গ এবং ফ্রান্স। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, সাইপ্রাস, গ্রীস ও সুইজারল্যান্ড রয়েছে তালিকার নিচের দিকে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, মস্তিষ্কের উন্নয়ন ও ভবিষ্যতের ভিত্তি তৈরির করার জন্য শিশুদের জীবনের প্রাথমিক বছরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এ কারণে বাবা-মায়েদেরকে সন্তান জন্মের আগে ও পরের সময়টাতে সরকারের সহযোগিতা করা প্রয়োজন।
সন্তান জন্মের পর মা-বাবাদেরকে কমপক্ষে ছয় মাসের ছুটি দেয়ার সুপারিশ রয়েছে ইউনিসেফের। একইসঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তির পূর্ব পর্যন্ত শিশুদের সার্বজনীন স্বাস্থ্যসেবা দেয়ার কথা বলে আসছে তারা।
বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেয়ার ক্ষেত্রে এস্তোনিয়ার পরপর অবস্থান হাঙ্গেরির। সেখানে ৭২ সপ্তাহ ছুটি দেয়া হয়। এরপরে অবস্থানে থাকা বুলগেরিয়ার মায়েরা ছুটি পেয়ে থাকেন ৬৫ সপ্তাহ। তালিকার নিচের দিকে থাকা যুক্তরাজ্যে ১২ সপ্তাহ এবং সুইজারল্যান্ডে ৮ সপ্তাহ ছুটি পেয়ে থাকেন মায়েরা।
জার্মানিতে ৪৩ সপ্তাহ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং ৫ দশমিক ৭ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়৷ দেশটির চাইল্ডকেয়ারে ভর্তির সুযোগ পায় তিন বছর বয়সী ৩৩ শতাংশ শিশু।
পর্তুগালে বাবাদেরকে ১২ দশমিক ৫ সপ্তাহ, সুইডেনে ১০ দশমিক ৯ সপ্তাহ এবং লুক্সেমবার্গে ১০ দশমিক ৪ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়ে থাকে। চেক রিপাবলিক, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, সাইপ্রাস এবং সুইজারল্যান্ডে পিতৃত্বকালীন ছুটি দেয়ার কোনো ব্যবস্থা নেই৷
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বেতনসহ পিতৃত্বকালীন ছুটি দিলে তা সন্তানদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং শিশুদের স্বাস্থ্য ও বেড়ে ওঠায় ভূমিকা রাখে। একইসঙ্গে তা মায়েদের বিষণ্নতা কমাতেও সাহায্য করে।
বেতনসহ পিতৃত্বকালীন ছুটি দেয়ার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। কারণ অনেকে আর্থিক চাপ অনুভব করার কারণে ছুটি নিতে চান না।
তিন বছর পর্যন্ত শিশুদের ৭০ শতাংশ চাইল্ডকেয়ার পেয়ে থাকে ডেনমার্কে। আইসল্যান্ডে এই সংখ্যা ৬৫ শতাংশ এবং নেদারল্যান্ডসে ৫৩ শতাংশ। অন্যদিকে, গ্রীসে এমন শিশুদের ৯ শতাংশ, চেক রিপাবলিকে ৫ শতাংশ এবং স্লোভাকিয়ায় ১ শতাংশ চাইল্ডকেয়ার সুবিধা পায়।
আইসল্যান্ড ও বেলজিয়ামে ৯৯ শতাংশ এবং সুইডেনে ৯৭ শতাংশ তিন বছর বয়সি শিশু চাইল্ডকেয়ার সুবিধা পায়। এই তালিকায় নিচের দিকে থাকা রোমানিয়ায় ৬১ শতাংশ, গ্রীসে ৫৬ শতাংশ এবং ৩১ শতাংশ শিশু এই সুবিধা পায়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
