মস্কোতে হামলার দায় স্বীকার আইএস এর, নিহত বেড়ে ৬০
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। এই ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ মার্চ) রাতে করা এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
শুক্রবার মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলের কনসার্টে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীরা তখন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিস্ফোরকও ব্যবহার করে তারা। ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্রোকাস সিটি হলে সোভিয়েত আমলের রক গ্রুপ ‘পিকনিক’ এর কনসার্ট ছিল। হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ মানুষ। রাশিয়ায় ২০০৪ সালের বেসলান স্কুল অবরোধের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। তখন স্কুল অবরোধ করে ইসলামপন্থি জঙ্গিরা শতাধিক শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।
যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, কনসার্টে আগত দর্শক-শ্রোতারা নিজ নিজ আসন গ্রহণ করছেন। এসময় বারবার গুলির শব্দ শোনা যায় এবং মানুষেরা এদিক-সেদিক ছুটাছুটি করে পালানের চেষ্টা করে।
অন্য আরেকটি ভিডিওতে একদল বন্দুকধারীকে গুলি চালাতে এবং কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ আমাদের পেছনে জোরে শব্দ শোনা যায়-গুলির শব্দ। গুলিবর্ষণের শব্দ—আমি জানি না এটি ঠিক কী ছিল।’
প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘সবাই দৌড়ে এস্কেলেটরের দিকে চলে যায়। এসময় অনেকে পদদলিত হয়। সবাই চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল।’
হামলার দায় স্বীকার
এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রামে গোষ্ঠীটির আমাক এজেন্সি এই তথ্য জানিয়েছে। আইএস একসময় ইরাক এবং সিরিয়ার বিশাল অংশের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল।
ইসলামিক স্টেট বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে হামলা করেছে। এতে ‘শত শত মানুষ হতাহত হয়েছে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার আগে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।’ ওই বিবৃতিতে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।
কিছু রাশিয়ান মিডিয়া একটি সাদা গাড়িতে অভিযুক্ত দুই হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে।
কনসার্টে গুলি চালানোর জন্য ইসলামিক স্টেটের দায় স্বীকারের তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল ওয়াশিংটন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ানদের আমরা যথাযথভাবে সতর্ক করেছি।’ তবে এ নিয়ে আরও বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি। এদিকে, এই হামলার জন্য কারা দায়ী এ নিয়ে এখনও কোনও কিছু জানায়নি রাশিয়া।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
