মসজিদের জন্য বরাদ্দ টিউবওয়েলের টাকা ইউপি সদস্যের ‘পকেটে’
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে (সাবেক স্বরূপকাঠি) মসজিদের নামে বরাদ্দ পাওয়া টিউবওয়েলের টাকা তুলে নিয়ে তিন বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে মো. আল-আমিন হাওলাদার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। আল-আমিন উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আল-আমিন। তার দাবি, টিউবওয়েল স্থাপনের জায়গা নির্ধারণ করে দিতে পারেনি মসজিদ কমিটি। তাই সৃষ্টি হয়েছে এই জটিলতা।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে পিরোজপুর জেলা পরিষদ ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় বিষ্ণুকাঠি গ্রামের হাওলাদারবাড়ী এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে একটি টিউবওয়েল স্থাপনের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়। শুরুতে অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। কাজ শেষে বাকি অর্থ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টিউবওয়েল বসানো হয়নি।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া বলেন, মসজিদের টিউবওয়েল বসানোর কথা বলে জেলা পরিষদের প্রকল্পের টাকা তুলে আল-আমিন সব আত্মসাৎ করেছেন। তাকে অনেকবার বললেও তিনি প্রতিশ্রুতি দিয়ে কাজ করেননি।
মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া বলেন, আমাদের মসজিদের জন্য জেলা পরিষদ একটি টিউবওয়েল বরাদ্দ দেয়। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য আল আমিন তা স্থাপন করেননি। তিনি টিউবওয়েলের টাকা তুলে আত্মসাৎ করেছেন। তিন বছর আগে সারেংকাঠি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। অন্য আটটি টিউবওয়েল স্থাপিত হলেও ক্ষমতার জেরে শুধু ৭ নম্বর ওয়ার্ডের টিউবওয়েলের টাকা তুলে পকেটে ভরেছেন।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত ওই ইউপি সদস্য মো. আল আমিন হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, জেলা পরিষদ থেকে টিউবওয়েল স্থাপন করার জন্য ৫০ হাজার টাকা পেয়েছিলাম। সে সময় কিছু পাইপ কিনেছিলাম। কিন্তু টিউবওয়েল স্থাপনের স্থান নির্ধারণ করে দিতে পারেনি মসজিদ কমিটি। তাই টিউবওয়েল বসানো হয়নি।
সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাতের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরত নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
