মব আতঙ্ক চারদিকে
প্রকাশিত: ৭ মার্চ ২০২৫
বাসাবাড়িতে তল্লাশি লুটপাট, উদ্বেগে সাধারণ মানুষ
মব সৃষ্টি করে লুটপাট কিংবা গণপিটুনি- এ যেন এক নতুন আতঙ্ক। চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই ঘটছে এমন ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, গণ অভ্যুত্থানের সাত মাস পেড়িয়ে গেলেও একটি মহল নানা কায়দায় মব সৃষ্টি করে এখনো সুবিধা নিচ্ছে। তাদের থাবা থেকে বাদ যাচ্ছে না খোদ পুলিশও। অন্যদিকে একাধিক সংস্থার তদন্তে উঠে এসেছে এসব ঘটনার নেপথ্য। বেশির ভাগ ঘটনাই টার্গেট করে ঘটানো হচ্ছে। চালিয়ে দেওয়া হচ্ছে গণপিটুনি কিংবা গণতল্লাশির নামে। এমন ঘটনার শেকল টানতে না পারলে পরিস্থিতি আরও খারাপের ইঙ্গিত দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। আহ্বান জানিয়েছে, আইন নিজের হাতে তুলে না নিতে। এক বিবৃতিতে বলা হয়েছে, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। গত ২৮ ফেব্রুয়ারি ‘মব তৈরি’ করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য বলছে, গত ১০ বছরে গণপিটুনির অন্তত ১০০৯টি ঘটনায় নিহত হয়েছেন ৭৯২ জন। আহত হয়েছেন ৭৬৫ জন। তবে চলতি ২০২৫ সালের প্রথম দুই মাসে ৩০টি ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন ২০ জন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে গণপিটুনির ১১৪টি ঘটনায় নিহত হয়েছেন ১১৯ জন। আহত হয়েছেন ৭৪ জন। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাড়িতে মব সৃষ্টি করে তল্লাশির নামে লুটপাট চালানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্য ছড়িয়ে উসকে দেওয়া হয় স্থানীয় জনতাকে। একপর্যায়ে মধ্য রাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে যান গুলশান বিভাগের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করে শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদকে (২৮)। এদের মধ্যে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, শাকিল আহমেদ এক সময় বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। মূলত শাকিলই জনতাকে ওই বাসায় প্রবেশের বিষয়ে উসকানি দিয়েছিলেন। এর দুই দিন আগেও রাত সাড়ে ১০টার দিকে একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করেছিল। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।
গুলশানের বাড়িতে লুটপাটের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুদকের কর্মকর্তা কিংবা কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে অর্থ দাবি করছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। গত সোমবার রাতে চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকার সেই ঘটনায় মসজিদের মাইকে ‘ডাকাত ঢুকেছে’ বলে মব তৈরি করে দুই যুবককে গণপিটুনি দিলে তারা মারা যান। হামলার সময় ওই যুবকদের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি শরীয়তপুরে ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় পাঁচজন নিহত হন। পুলিশ জানায়, ওইদিন রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। স্থানীয়রা তাদের ধাওয়া করে। ডাকাতরা শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা নদীতে বাল্কহেড দিয়ে তাদের গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিতে আহত হন চারজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করে গণপিটুনি দেয়া হয়। ওই সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যায়। পরে আরেকজনের লাশ নদীতে ভেসে ওঠে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ এখনো ট্রমা থেকে বের হতে পারেনি। সরকারের উচিত হবে তাদের আরও মোটিভেট করা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত হবে মাঠ পর্যায়ে গিয়ে তাদের উৎসাহ দেওয়া। পুলিশকে স্বাভাবিক না করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ মো. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা এবং অপরাধ বেড়ে যাওয়ায় গণপিটুনির ঘটনা ঘটছে। মব সৃষ্টি করে যেসব ঘটনা ঘটছে তা আইন-শৃঙ্খলার চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সুযোগসন্ধানী এবং অপরাধীরা নানা গুজব রটিয়ে মব সৃষ্টি করছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা মব জাস্টিসে জড়াচ্ছেন, তারা শাস্তিযোগ্য অপরাধ করছেন। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তার অনুরোধ করেন তিনি।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
