মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে এসেছে। ডেমোক্র্যাটদের এবার হাউস ও সিনেট– দুটোই নিজেদের দখলে নেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর পুরোটাই সম্ভব হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অজনপ্রিয় হয়ে যাওয়ার কারণে।
সিএনএনের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের সমর্থনের প্রভাব স্পষ্টতই কমেছে। তবে সামগ্রিকভাবে তা এখনও শক্তিশালী। এ মুহূর্তে নিজের সমর্থকদের মধ্যে ট্রাম্পের অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় দুর্বল।
সব মিলিয়ে কংগ্রেস অথবা অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প-সমর্থিত ১০ প্রার্থী দলীয় প্রাইমারিতে হেরেছেন। এর মধ্যে পাঁচজন ছিলেন গভর্নর পদপ্রার্থী এবং শুধু আগস্ট মাসেই হেরেছেন ছয়জন।
সিএনএন তথ্য পর্যালোচনা করে জানিয়েছে, ১০ জনের এই পরাজয়ের সংখ্যা ২০১৮, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীদের সম্মিলিত পরাজয়ের সমান। তবে ২০২২ সালে ট্রাম্প-সমর্থিত ১২ প্রার্থী হেরেছিলেন, অর্থাৎ ওই বছরের তুলনায় এবার সংখ্যা কিছুটা কম। অবশ্য ২০২২ সালে ট্রাম্প আবারও রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা সংশয় ছিল।
সামগ্রিকভাবে প্রার্থীদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের রেকর্ড শক্তিশালী। প্রায় যে কোনো প্রার্থীই দলীয় প্রাইমারিতে তাঁর সমর্থন পেতে চাইবেন। কিন্তু তাঁর সমর্থন কোনোভাবেই নিশ্চিত বিজয়ের গ্যারান্টি হয়ে ওঠেনি। আর এটি এমন একটি ধারণাকে আরও জোরালো করে যে, ডানপন্থি ভোটাররা আগের তুলনায় ট্রাম্পের কাছ থেকে রাজনৈতিক দিকনির্দেশনা কম নিচ্ছেন।
তবে ট্রাম্প-সমর্থিত কিছু প্রার্থী হারলেও তিনি যখন কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ও জোরালোভাবে অবস্থান নিয়েছেন, তখন সাধারণত ভালো ফল পেয়েছেন।
রিপাবলিকানরা ২০২৬ সালের নির্বাচনে সমাজতন্ত্রকে তাদের প্রধান রাজনৈতিক আক্রমণের বিষয় হিসেবে সামনে আনলেও নির্বাচনের ফলাফল এবং সাম্প্রতিক জনমত জরিপ বলছে, উপযুক্ত ধরনের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীকে নির্বাচিত করা নিয়ে মার্কিন ভোটাররা খুব বেশি উদ্বিগ্ন নন।
বরং সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা গেছে, সমাজতন্ত্রের সঙ্গে নিজেদের যুক্ত করা প্রার্থীদের তুলনায় ‘মাগা’ প্রার্থীদের নির্বাচিত করা নিয়েই ভোটারদের উদ্বেগ বেশি। চলতি সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমস/ সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মাত্র ৩০ শতাংশ বলেছেন, তারা এমন কোনো প্রার্থীকে ভোট দিতে পছন্দ করবেন না, যিনি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, যুক্তরাষ্ট্রের রাজনীতির হিসাব চলতি বছরের নভেম্বরে পাল্টে দিতে পারেন মন্টানার ভোটাররা। দেশটিতে তারাই হতে পারে প্রথম অঙ্গরাজ্য, যারা নির্বাচনে করপোরেশনের অর্থায়নে রাশ টানতে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি অঙ্গরাজ্য একই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, মন্টানা সফল হলে তা গুরুত্বপূর্ণ একটি নজির তৈরি করবে। পরে পুরো বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এক জরিপে দেখা গেছে, ৭৯ শতাংশ মার্কিনিই মূলত চান না, নির্বাচনে ব্যালট ইনিশিয়েটিভের দোহাই দিয়ে করপোরেশন অর্থায়ন করুক।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
