মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১০ ঘাঁটি ৪৫ হাজার সেনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের ইন্ধনেই ইসরাইল আজ এত বড় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের সব দেশেই এটি ‘ওপেন সিক্রেট’। তবে ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে গত কয়েক দশকের মধ্যে এবার সেটাই প্রথম প্রকাশ্যে এলো যুক্তরাষ্ট্র কি না করতে পারে ইসরাইলের জন্য! এক ইসরাইলকে রক্ষায় মুহূর্তে ধ্বংস করে দিতে পারে মধ্যপ্রাচ্যের গোটা মুসলিম ভূখণ্ড। তবে আশার কথা হলো, মধ্যপ্রাচ্যের মুকুটহীন সম্রাট ইরান ছাড়া বাকি আরব দেশগুলোর কেউই যুক্তরাষ্ট্রের হুকুমের বাইরে চলে না।
সুতরাং ইসরাইলের সঙ্গে ওপর ওপর তেমন বন্ধুত্ব না থাকলেও ভেতর ভেতর শত্রুতাও নেই। একমাত্র সমস্যা ইরান। আর এই ইরানকে ভয় দেখাতেই মধ্যপ্রাচ্যের মুসলিম রাজা-বাদশাহদের বশীভূত করে একের পর এক ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরাইলকে সুরক্ষায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতে জড়ানোর পূর্বপ্রস্তুতিও নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ছোট-বড় মিলিয়ে শক্তঘাঁটিও গড়ে তুলেছে ১০টি। ৪৫,০০০ সেনার শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে তুরস্ক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, জর্ডান এবং ইসরাইলে। নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার অজুহাতে সাম্রাজ্যবাদের ঝাণ্ডা গেড়েছে মধ্যপাচ্যের বুকে।
ইরাক এবং সিরিয়া : কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় সিরিয়ায় রয়েছে প্রায় প্রায় ৯০০ সেনা। তাদের মধ্যে ১০০ সেনা সিরিয়ার গৃহযুদ্ধে সহায়তা করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের ঠিক কতজন সৈন্য রয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে ২০২১ সালের তথ্যানুযায়ী কর্মীদের সংখ্যা ২,৫০০ নেমে গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সেনারা এখন ইরাকি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়। পাশাপাশি আইএসআইএসের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ করে।
ইসরাইল ও জর্ডান : ইসরাইলে কতজন মার্কিন সৈন্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হয়, ইসরাইলে যুক্তরাষ্ট্রের অন্তত একটি সামরিক ঘাঁটি রয়েছে। এটি একটি শ্রেণিবদ্ধ ঘাঁটি। যার কোড-নাম ‘সাইট-৫১২’। এতে রাডার নজরদারি সিস্টেম রয়েছে, যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করতে সক্ষম। জর্ডানের রাজনীতিতে মার্কিন সেনাদের উপস্থিতিতে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। তবুও ২০২৩ সালের জুন পর্যন্ত জর্ডানে প্রায় ২,৯০০ সেনা ছিল। আইএসের বিরুদ্ধে জর্ডানের অভিযানকে সমর্থন, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল।
কাতার : মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি কাতার। কমপক্ষে ৮,০০০ মার্কিন বাহিনী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বৃহৎ আল উদেইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে পেন্টাগন। দেশটি একই সঙ্গে ইসরাইলের প্রতিপক্ষ হামাসকেও তাদের দেশে কার্যক্রমের অনুমতি দিয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে দোহায় হামাসের একটি রাজনৈতিক কার্যালয় পরিচালনা করছে। এতে সংগঠনের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াহসহ হামাসের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। হামাস এবং পশ্চিমাদের সঙ্গে কাতারের এমন মধ্যস্থতায় ব্যাপক সমালোচিত হয়েছে দেশটি।
বাহরাইন এবং তুরস্ক : ২০২২ সাল পর্যন্ত বাহরাইনে ৯,০০০ মার্কিন সেনা পাঠানো হয়। এটি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর। ১৯৯১ সাল থেকে হাজার হাজার মার্কিন বাহিনী কুয়েতে অবস্থান করছে। দেশটি ইরাক যুদ্ধের সময় মার্কিন এবং জোট বাহিনীর জন্য একটি বড় লজিস্টিক ঘাঁটিও পরিবেশন করেছিল। ২০২১ সালে কুয়েতে ১৩,৫০০ মার্কিন সেনা ক্যাম্প আরিফজান এবং আলি আল-সালেম বিমান ঘাঁটিতে অবস্থান করেছে।
সৌদি আরব : ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে ২,৭০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন ছিল। দেশটির সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহায়তা করার জন্য তাদের নিয়োগ করা হয়। হোয়াইট হাউজের মতে, সেখানে অবস্থারত সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখে এবং সামরিক বিমান পরিচালনায় সহায়তা করে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) : সংযুক্ত আরব আমিরাত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে ৩,৫০০ মার্কিন সেনা অবস্থান করেছে। উপসাগরীয় বিমান যুদ্ধ কেন্দ্র আল ধফরা এয়ার বেসে অবস্থান করছে সেনারা। এটি একটি আঞ্চলিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। এটি যৌথভাবে সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত।
ওমান ও তুরস্ক : ওমানে কয়েকশ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। তুরস্কে যুক্তরাষ্ট্রের ১,০০০-এর বেশি সৈন্য রয়েছে। আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে অবস্থান করছে সেনারা।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
