ভোটে জিততেই যুদ্ধের দামামা বাজিয়েছেন মোদি : ইমরান
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করছেন তা তিনি পাকিস্তানের মাটিতে হতে দেবেন না। মোদি পরমাণু শক্তিধর দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ করে ইমরান বলেন, ‘মোদিদের মতো মন-মানসিকতার লোকের জন্যই এই উপমহাদেশের মুসলমানরা আলাদা রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে। এ ধরনের লোকের তৎপরতার বিরুদ্ধে এমনকি মহাত্মা গান্ধীও অনশন করতে বাধ্য হয়েছিলেন।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক সমাবেশে দেওয়া ভাষণে গত শুক্রবার ইমরান এসব কথা বলেন। ইমরান আরো বলেন, ‘বাইরে কোনো রকম সন্ত্রাসবাদের জন্য এ সরকার পাকিস্তানের মাটি ব্যবহার হতে দেবে না। ইনশাআল্লাহ, আপনারা এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে পাবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘সামনেই ভারতের নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যেই যুদ্ধের দামামা বাজিয়েছেন মোদি।’
পাকিস্তান সরকার সম্প্রতি জঙ্গি সংগঠনগুলোর ওপর দমনাভিযানের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান এই বক্তব্য রাখলেন। পাকিস্তানের এ জঙ্গি দমনাভিযানকে ভারত লোক-দেখানো বলে অভিযোগ করেছে। তবে ইমরান বলছেন, ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল পাকিস্তান গড়াই তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য।’ তিনি বলেন, ‘আমরা এখন থেকে কোনো জঙ্গিগোষ্ঠীকেই আমাদের দেশে তৎপরতা চালাতে দেব না।’
ইমরান তাঁর ভাষণে বলেন, কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর কাছ থেকে পাওয়া শিক্ষার ভিত্তিতেই তাঁর সরকার দেশ পরিচালনা করছে। পাকিস্তানের সব ধর্মমতের লোকের নিরাপত্তার ডাক জিন্নাই দিয়েছিলেন। তিনি বলেন, পিটিআই সরকার ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অধিকার কারো নেই।’
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তার প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘ভারত যদি কোনো ভুল করে বসে তাহলে তার জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণ পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ঘৃণা ছড়িয়ে ক্ষমতায় আসা কঠিন নয়। তবে বারবার একই কাজ করলে জনগণ গ্রহণ করবে না।’
সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে পাকিস্তান। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকার মধ্যে পাকিস্তান এ সপ্তাহ থেকে জঙ্গি দমনাভিযান শুরু করেছে। ওই ঘটনায় ভারতের আধাসামরিক বাহিনীর ৪০ জোয়ান নিহত হয়। জঙ্গিদের বিরুদ্ধে জোর দমনাভিযানে পাকিস্তান সরকার বৃহস্পতিবার ১৮২টি মাদরাসা বাজেয়াপ্ত করাসহ নিষিদ্ধ ঘোষিত দলগুলোর শতাধিক ব্যক্তিকে আটক করার কথা ঘোষণা করেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
