ভোটের উত্তাপে কাঁপছে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬
ভোটের উত্তাপে কাঁপছে বাংলাদেশ। প্রচারে সরগরম গোটা দেশ। প্রার্থীদের ঘুম নেই। গ্রাম-গঞ্জ থেকে নগর-মহানগর -- সর্বত্র চষে বেড়াচ্ছেন। উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি আছে উৎকন্ঠাও। সহিংস ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিএনপি-জামায়াতের নির্বাচনী সহিংসতায় শেরপুরে জামায়াতে ইসলামীর একজন কর্মি নিহত হওয়ার পর ভয়-ভীতিরও সৃষ্টি হয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা চারদিকে। বিশেষ করে ত্রয়োদশ সাধারন নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়ায় আগ্রহটা একটু বেশিই। বিএনপি ও জামায়াতের নেতৃত্বে দু’টি পৃথক জোট এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্ধী। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ জয় লাভ করায় দলটি জাতীয় নির্বাচনেও মিরাকল আশা করছে। যদিও বিএনপি এই মূহুর্তে নানা সমীকরণে এগিয়ে আছে। কারণ জামায়াতে ইসলামী কোনও নারী প্রার্থী না দেওয়ায় নারী ভোট বিএনপি বেশি পাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোটাররা আদর্শগত অমিলের কারণে জামায়াতকে ভোট দেবার কথা নয়। ফলে বিএনপি সুবিধাজনক অবস্থায় রয়েছে। যদিও এবার যে সব সমীকরণ পিছনে ফেলে নতুন বন্দোবস্ত গড়ে তোলার ভোট হচ্ছে।
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার সাধনের লক্ষে এবারের নির্বাচনকে উপযুক্ত মনে করা হচ্ছে। কারণ এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গণঅভ্যূূত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর। শেখ হাসিনার সরকার রীতিমত স্বৈরাচার হয়ে উঠেছিল। স্বৈরাচার সৃষ্টির পথ চিরতরে বন্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার করা প্রয়োজন। রাষ্ট্রের কী কী সংস্কার হবে তা নির্ধারণের লক্ষ্যে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের বৈঠক হয়েছে। এসব বৈঠক পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টসহ সংবিধানের মৌলিক সংস্কারের নানা সুপারিশ আলোচনায় উঠে আসলেও সকল দল সকল বিষয়ে একমত হয়নি। বিশেষ করে বড় দল বিএনপি অনেক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।
সংস্কার প্রস্তাবগুলোকে চারটি প্রশ্নের মধ্যে এনে তার প্রতি হ্যাঁ কিংবা না উত্তর দেবার বিধান দিয়ে গণভোট হচ্ছে। অর্ন্তবর্তি সরকারের কর্মকর্তারা বলছেন, ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদ শপথ নেবার ১৮০ দিন পর্যন্ত সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসাবে কাজ করবেন। তারা সংস্কারের বিভিন্ন বিষয় নির্ধারণ করে তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জাতীয় সংসদে পাস করালে সংবিধান সংশোধন হবে। এছাড়াও, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকার যেসব সংস্কার অর্ডিন্যান্সের মাধ্যমে পাস করাচ্ছেন; ওই সকল সংস্কার সংসদ গঠিত হওয়ার ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদে পাস না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী জাতীয় সংসদই নির্ধারণ করবে যে সংসদ সংস্কারের প্রশ্নে কতটা কী ভূমিকা পালন করবে। তবে গণভোটে ‘না’ জয়যুক্ত হলে কোনও সংস্কার হবে না।
অনেকে মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার পর আর গণভোটের কোনও প্রয়োজনীয়তা ছিল না। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেও তাদের অভিমত। বরং জাতীয় সংসদ নির্বাচন সুচারুভাবে পরিচালনা করে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সাধন সম্ভব। তবে অর্ন্তবর্তি সরকারের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক দলগুলোই শেষ কথা নয়। জনগণের সম্মতিরও প্রয়োজন আছে। তাছাড়া, গণভোটে ‘হ্যা’ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের ওপরও একটা নৈতিক চাপ সৃষ্টি হবে সংবিধান সংশোধনের জন্যে। গণভোটের একটা বড় ঝুঁকি হলো এতে ‘না’ জয়ী হলে সকল সংস্কার ভেস্তে যাবে। আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা না ভোট দিলে সংস্কার প্রস্তাব পাস করানো সম্ভব হবে না। যদিও বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেবার পক্ষে তাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছে। তবে অজানা আশঙ্কায় রাষ্ট্রযন্ত্রের পুরোটাই ‘হ্যাঁ’ ভোট দেবার পক্ষে প্রচারে নেমেছে। সংস্কার প্রস্তাবগুলো এতটাই জটিল যে সাধারন মানুষের বোধগম্য হচ্ছে না। অনেকে এবারের গণভোটকে জিয়াউর রহমান কিংবা এরশাদের আমলের ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোটের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ ওই সময়ে সামরিক শাসকেরা নিজেদের ক্ষমতাকে বৈধ করার লক্ষ্যে গণভোট দিয়েছিলেন। এবারের গণভোটকেও কেউ কেউ অর্ন্তবর্তি সরকারের প্রধানের পক্ষে বৈধতা দেবার ভোট হিসাবে মনে করছেন। ফলে গণভোটের বিপদটা এখানেই। কেউ কেউ আবার মনে করছেন, গণভোটের নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার চেষ্টা হতে পারে। এসব বিষয়ে বিএনপি কিংবা জামায়াতের মতো বড় দলগুলো খুব বেশি মুখ খুলছে না। তারা গণভোটের চেয়ে নিজেদের নির্বাচন নিয়ে ব্যস্ত। ফলে অর্ন্তবর্তি সরকারের প্রচার মানুষের কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
আগামী নির্বাচনে বিএনপি’র বিপুল বিজয়ের সম্ভাবনা দেখা গেলেও কিছু ঝুঁকির দিকও রয়েছে। বিশেষ করে বিএনপি’তে ৯১টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় এটা বিএনপি’র জন্যে খুবই দুশ্চিন্তার বিষয়। জামায়াতে ইসলামী ধর্মীয় বিষয়কে ভোটের প্রচারে খুব বেশি করে সামনে আনছে। কেউ কেউ এটাও বলছেন যে, দাড়িপাল্লায় ভোট দিলে পরকালে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। নির্বাচন একটি ইহ জাগতিক বিষয়। এখানে পরকালের বিষয় টেনে আনায় শিক্ষিত সমাজ জামায়াতের সমালোচনা করছেন। যদিও এই প্রচারের মাধ্যমে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে। জামায়াতে ইসলামী অবশ্য বলছে, জান্নাতের টিকিট দেবার কথা তাদের দলের যারা বলছেন সেটা তাদের ব্যক্তিগত কথা। জামায়াতে ইসলামী দলীয়ভাবে এই বক্তব্যকে সমর্থন করে না। তারেক রহমান অবশ্য জামায়াতে এমন প্রচারকে শিরক হিসাবে অভিহিত করছেন।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
