ভোটার তালিকা নিয়ে সেলিম-আলী পরিষদের অভিযোগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন
বাংলাদেশ সোসাইটির ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে সেলিম-আলী পরিষদ। এ ব্যাপারে তারা সোসাইটির কার্যকরী পরিষদের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগপত্রে সেলিম-আলি পরিষদ থেকে বলা হয়,সোসাইটির পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর গত ১৮ জুলাই তারা দেখতে পান প্রায় ৩০০ ভোটার অতিরিক্ত অর্ন্তভুক্ত করা হয়েছে। যা সোসাইটির গঠনতন্ত্র নিয়ম বর্হিভূত। কি ভাবে,কেন অসঙ্গতি এই ৩শত ভোটার তালিকায় আসলো ? সেই উত্তর চেয়ে অভিযোগপত্রটি দেয়া হয়।
গত ৩০ জুন ভোটার নিবন্ধনের শেষ দিন সভাপতি কর্তৃক চূড়ান্ত ভোটারের যে সংখ্যা জানানো হয়েছিল, যা পরে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, সেই সংখ্যার চাইতে ভোটার তালিকা প্রণয়নের মধ্যে এত পার্থক্য কীভাবে হলো, তা জানা প্রয়োজন। উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা চান তারা।
এ ব্যাপারে সেলিম-আলী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,কার্যকরী পরিষদ আমাদে চিঠির কোন উত্তর এখ পর্যন্ত দেয় নাই। এ পরিস্থিতিতে আপনাদের সিদ্ধান্ত কি ? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী বলেন,আমরা নির্বাচন চাই এর পাশাপাশি তিনশত অতিরিক্ত ভোটারের সুরাহাও চাই।
তিনশত ভোটার দিয়ে নির্বাচন হলে যে ফলাফল হবে তা মানবেন ? তিনি বলেন, এ ব্যাপারে এখনও আমাদের কোন সিদ্ধান্ত হয়। নাই,আমরা চিঠির উত্তরের অপেক্ষায় আছি,তারপর সিদ্ধান্ত নেব।
এদিকে সোসাইটির নির্বাচন যতই এগিয়ে আসছে,সেলিম-আলী পরিষদের নির্বাচনী প্রচারণা ততই বেগবান হচ্ছে। নিউইয়র্কের ৫টি বরোতে তারা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকায় সেলিম-আলীম পরিষদ পরিচিতি অনুষ্ঠান,মতবিনিময় সভা, গণযোগাযোগ,লিফলেট বিতরণের কর্মসূচী গ্রহন করছে।
গত বুধবার ব্রুকলিনের চার্চ-ম্যাকডোলান্টটে সেলিম-আলী পরিষদ গণ সংযোগের মাধম্যে প্রচার চালায়। এ সময় তারা পথচারীদের সাথে কুশল বিনিময় করে তাদের পক্ষে ভোট প্রার্থণা করে।
জ্যামাইকায় ১৮ সেপ্টেম্বর এই পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে আগামীদিনে প্যানেলের অগ্রগতি ও বিভিন্ন দিন নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সমাবেশে কাজী তোফায়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু। এসময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন,প্রধান উপদেষ্টা মোহাম্মেদ হোসেন খান, উপদেষ্টা আলী ইমাম শিকদকার, আব্দুর রহিম হাওলাদার সমন্বয়কারী, কেন্দ্রীয় কমিটির জয়েন কনভেনার মোস্তফা কামাল, কেন্দ্রীয় কমিটির জয়েন কনভেনার আকতার হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, উপদেষ্টা উপদেষ্টা নিশান রহিম, উপদেষ্টা শাহ সহিদুল হক, জ্যামাইকা কমিটির প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম দেলোয়ার,ব্রঙ্কস কমিটির উপদেষ্টা জুনায়েদ চৌধুরী ও আহবায়ক মাহবুব আলম।
সেলিম-আলী পরিষদের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মান সম্মান রক্ষা করতে পারি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে পরিচালনা কমিটির দিক নির্দেশনা মোতাবেক কাজ জন্য সবাইকে অনুরোধ জানান। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিযর সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জনসংযোগ ও প্রচার সম্পাদক (নির্বাচিত) রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিকরাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আক্তার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য মো: সিদ্দিক পাটওয়ারী, কার্যকরী সদস্য হারুণ চেয়ারম্যান, কার্যকরী সদস পদপ্রার্থী আবুল কাশেম চৌধুরী ও জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দীসহ প্রমুখ।
জামাইকায় নির্বাচন পরিচালনার জন্য সেলিম-আলী পরিষদ আহসান হাবিবকে আহবায়ক ও রেজাউল করিম অপুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন এনায়েত মুন্সী (প্রধান সমন্বয়ক), ফকরুল ইসলাম দেলোয়ার (প্রধান উপদেষ্টা), সেলিম খান (যুগ্ম আহবায়ক), ইসমাঈল হোসেন (যুগ্ম সদস্য সচিব)। অন্যান্য সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন আলমগীর হোসেন, মির্জা দস্তগীর, ফারুক হোসেন রনী, মাহবুবুল আলম, শামীম আহমেদ ও মমিনুল ইসলাম।
ব্রঙ্কসের আহবায়ক কমিটি-আহবায়ক মাহাবুল আলম (সভাপতি ফেন্সুগন্জ সমিতি) সদস্য সচিব শামীম আহমদ সহ-সভাপতি জালালাবাদ এসোসিয়েশন,প্রধান সমন্নয়করী
মমিনুল ইসলাম।
আরো তিনটি ভোটকেন্দ্র্রে তিনটি উপ-কমিটি কয়েকদিনর মধ্য গঠন করা হবে বলে জানিয়েছেন সেন্টার কমিটির সদস্য সচিব কাজী তোফাইল ইসলাম।
সেলিম-আলী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলী জানিয়েছেন, চলতি তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কস, জ্যামাইকা,ব্রুকলীন, ওজনপার্ক, ফুলটন ও কুইন্সের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। তারা জানান, সবগুলো সমাবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুজ জামান (কামরুল), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুর ইসলাম ভুইয়া (রুমী), সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জে এইচ খান (ডিউক খান), সাংস্কৃতিক সম্পাদক- মোস্তফা এ রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ ( নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার (বাবুল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান (লিটন), স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
বাংলাদেশ সোসাইটি কার্যকরি কমিটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সেলিম-আলী পরিষদ ১৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরিষদের প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
