ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোয় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত সোমবার (১ ডিসেম্বর) বলেন, নতুন করে হামলার নির্দেশনা দিয়ে ‘অ্যাডমিরাল (ফ্রাঙ্ক) ব্র্যাডলি তার কর্তৃত্ব ও আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন।’ ক্যারোলিন লেভিত নিশ্চিত করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার অনুমোদন দিয়েছেন, তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে, সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি।
এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। এর আগে একটি নৌযানে বিস্ফোরণের খবর পাওয়া যায়, যেখানে ওই জ্বলন্ত নৌযানে বেঁচে যাওয়া দুজন আটকা পড়েছিলেন। হামলার খবরে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের আইনপ্রণেতাদের অনেকে উদ্বেগ জানিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সোমবারের ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিত বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এটা স্পষ্ট করেছেন—প্রেসিডেন্টের (ভেনেজুয়েলার) মনোনীত মাদকসন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।’
ক্যারোলিন লেভিত আরও বলেন, মাদকসন্ত্রাসী গোষ্ঠীগুলো যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে প্রেসিডেন্টের তাদের প্রতিহত করার অধিকার রয়েছে। তবে প্রথম দফার হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যার জন্যই আবারও হামলা চালানো হয়েছে কি না, সেটি তিনি নিশ্চিত করেননি। ক্যারোলিন লেভিত আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ওভাল অফিসে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন।
সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক চোরাচালানের নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে তারা।
এটাকে মাদকবিরোধী অভিযানের অংশ বলছে ওয়াশিংটন। গত সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন বলছে, তারা অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে।
সূত্র: বিবিসি
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
