ভেঙ্গে গেলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬
ভেঙ্গে গেলো রুপসী চাঁদপুর ফাউন্ডেশন। প্রবাসে দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছিল সংগঠনটি।সংগঠন প্রশ্নে সবার আন্তরিকতা ও ভালোবাসা থাকলেও নেতৃত্বের কোন্দলে তা ২ ভাগ হয়ে গেল। গঠিত হয়েছে ২টি কমিটি। একাংশের নেতৃত্ব দিচ্ছেন মাহাবুবুর রহমান ও হাসান মাহমুদ সোহেল। অপর অংশে রয়েছেন রাজু সাহা বিপ্লব ও সোহেল গাজী।
নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন কোন্দল থাকলেও সংগঠনটি ঐক্যবদ্ধ ছিল। গেল নির্বাচনে আজহারুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে হেরে গেলে তারা একটি আহবায়ক কমিটিও গঠন করেছিল। কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সে আহবায়ক কমিটি এগুতে পারে নি। সংগঠনও ভাংগার হাত থেকে রক্ষা পায়। চাঁদপুর ফাউন্ডেশনের অন্যতম প্রাণপুরুষ হারুন ভূঁইয়া। তিনি সাবেক সভাপতি। একাধিকবার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এবারও তার নেতৃত্বেই নির্বাচন কমিশন গঠিত হয়। তিনি সমঝোতার ভিত্তিতে একটি কমিটি দেবার প্রাণপন চেষ্টা করেন। কিন্তু কিছু সিনিয়র নেতাদের সংর্কীণতায় পেরে উঠেন নি। এরমধ্যে বিগত নির্বাচনগুলোতে একাধিকবার পরাজিত নেতারা রয়েছেন। সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রহমান ও আজহারুল ইসলামের অনমনীয় মনোভাবের কারনে অচলাবস্থার সৃষ্টি হয়। কমিটি গঠন নিয়ে হারুন ভূঁইয়ার দৃষ্টি আর্কষন করলে তিনি আজকালকে বরেন, নিরপেক্ষভাবে কমিটি দিয়েছিলাম।নবনির্বাচিত সাধারন সম্পাদক হাসান মাহমুদ সোহেল তার পছন্দের সভাপতি চান। অথচ আমার প্রস্তাবিত কমিটিকে সবাই স্বাগত জানায়। একমাত্র ফকরুল ইসলাম মাসুম এর বিরোধিতা করেন। আমি এই সংগঠন ৩০ বছর আগে গঠন করেছিলাম। অর্থ ও জীবনের স্বর্ণময় সময়গুলো এই সংগঠনের জন্য দিয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। নিরপেক্ষভাবে কমিটি দিয়েছিলাম। একাংশের পছন্দ হয়নি। আমি আর কি করতে পারে। অথচ সবার অনুরোধেই নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছিলাম।
প্রধান নির্বাচন কমিশনার হারুন ভূঁইয়া ও তার কমিশন নতুন কমিটির ঘোষণা দেন। এতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে রাজু সাহা ও হাসান মাহমুদ সোহেল। এতে বিদ্রোহ ঘোষণা করেন বিদায়ী সভাপতি ফকরুল ইসলাম মাসুম, মাহবুবুর রহমান ও হাসান মাহমুদ সোহেল সহ কার্যকরিকমিটির সদস্যরা। হাসান মাহমুদ নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেন। ফকরুল ইসলাম মাসুম, মাহবুবুর রহমান ও হাসান মাহমুদ সোহেলরা সংগঠনের কার্যকরি কমিটির বৈঠক ডেকে প্রধান নির্বাচন কমিশনার হারুন ভূইয়াকে অব্যাহতি দেন। গঠন করেন নতুন নির্বাচন কমিশন। যার নেতৃত্বে ছিলেন আখতার হামিদ,রেজাউর রহমান রাজু ও মাকসুদুর রহমান সেলিম। এই নির্বাচন কমিশন চাঁদপুর ফাউন্শেনের নতুন কমিটি কমিটির ঘোষণা দেন। এতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মাহাবুবুর রহমান ও হাসান মাহমুদ সোহেল। অন্যদিকে হারুন ভূঁইয়া ঘোষিত কমিটি থেকে হাসান মাহমুদ সোহেল পদত্যাগ করায় সোহেল গাজীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। গত রোববার এক সংবাদ সম্মেলনে হারুন ভূঁইয়া নতুন কমিটিতে রাজু সাহা বিপ্লব ও সোহেল গাজী কে নির্বাচিত করার প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রতিবেদকের সাথে আলাপকালে বিদায়ী সভাপতি ফকরুল ইসলাম মাসুম বলেন, আমরা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন চেয়েছিলাম। কিন্তু সে পথে না গিয়ে বারবার পরাজিতরা নির্বাচন কমিশনকে প্রভাবিত করে মনগড়া কমিটি দিয়েছে। তা চাঁদপুরবাসী প্রত্যখান করেছে। অধিকাংশ উপদেষ্টা পরিষদ সদস্য, কার্যকরি কমিটি ও নবগঠিত নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে কমিটি দিয়েছি। সোমবার সংগঠনের যৌথ বৈঠকে পরবর্তী পদক্ষেপ নেয়া হব্ েনবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান আজকালকে বলেন,এই সংঘঠনের যেকোন ক্রান্তিকালে হারুন ভূঁইয়া অতীতে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। এবার তিনি এক পক্ষের এজেন্ডা নিয়ে কাজ করেছেন। সেখান থেকে বেরিয়ে আসতে পারেন নি। তার অযৌাক্তিক সিদ্ধান্ত আমাদেও উপর চাপিয়ে দিচ্ছিলেন। আমরা তা প্রত্যাখান করেছি।
ফকরুল ইসলাম মাসুম আজকালকে বলেন, ১ জন নেতা ৩ বার নির্বাচন করেও সভাপতি হতে পারেন নি। তাদেও মতো লোকদেও জন্যই সংগঠনটি ভেংেগে গেল। আমরা ৩৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছি। চাঁদপুরবাসীদের নিয়ে আবার সংগঠনকে সংগঠিত করে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
বিপ্লব ও গাজী অংশের অন্যতম নীিিতনির্ধারক ফারুক মজুমদার আজকালকে বলেন, সাইফুল ইসলাম ও মাহবুবুর রহমান কেউ কাউকে মানছিলেন না।আমি ও বাবুল চৌধুরী বারবার মধ্যস্ততার চেষ্টা করি। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। অধিকাংশ উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত কমিটিকে স্বাগত জানালেও মাসুম ভাইরা তা মানেন নি। এটা দুঃখজনক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে একমত ছিলেন উপদেষ্টা বাবুল চৌধুরী, আমি ফারুক মজুমদার,মামুন মিয়াজী,হারুন ভূঁইয়া ও মোস্তফা হোসেন মুকুল। দীর্ঘদিনের সংগঠননি ২ ভাগ হয়ে গেল।
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
