‘ভূমি মন্ত্রণালয়ের সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন,জনগণ ভূমি-সংক্রান্ত সব সেবা ঠিকমত পেলে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোতে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতাও নিশ্চিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের জাতীয় চিত্রশালায় ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯’ উপলক্ষে স্থাপিত ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন,‘সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতা দু’টি জায়গায়, একটি নিজ ধর্মীয় অনুশাসনের প্রতি এবং অপরটি রাষ্ট্র ও জনগণের কাছে।’
তিনি বলেন,ভূমি উন্নয়ন কর মেলাতে উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভূমি সেবা গ্রহণ করতে পারবেন-এতে তাদের ভোগান্তি কম হবে।
বুধবার থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উপলক্ষে ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্প শুধু একদিনের জন্য বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের মত ঢাকা মহানগরীতেও ভূমি অফিস কিংবা অফিস প্রাঙ্গণে ভূমি সেবা ক্যাম্প নিয়মিত থাকবে।
ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মাকছুদুর রহমান পাটওয়ারী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (জরিপ) মো. শাহজাহান প্রমুখ বক্তৃতা করেন।
ভূমিমন্ত্রী বলেন, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। গতানুগতিক চিন্তা করলে কোন লাভ হবে না। গুণগত পরিবর্তন আনতে পারলে এবং সিস্টেম ডেভলপমেন্ট করা গেলে কাজ অনেক সহজ হবে।
তিনি বলেন, সিস্টেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে আমরা গোটা ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ নিয়েছি। এতে দেশের মানুষ যেমন উপকৃত হবেন তেমন অনাবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন। আমাদের নির্বাচনী ইশতেহারে ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর করা এবং ব্যবহার পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেইভাবেই কাজ করছি।’
সাইফুজ্জামান চৌধুরী মানুষের কোন ধরণের হয়রানি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশ দেন।
এর আগে সেবা ক্যাম্প উদ্বোধনীর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ভূমি সেক্টরে এখন পরিবর্তনের হাওয়া বইছে। আমরা আমাদের সিনসিয়ারিটি এবং ডেডিকেশন দিয়ে ভূমি সেবা প্রদান করার চেষ্টা করছি।’
ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলার মূল উদ্দেশ্য, ভূমি অধিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর প্রদানে সবাইকে উদ্বুদ্ধ করা বলে তিনি উল্লেখ করেন।
অপর এক প্রশ্নের জবাবে সাইফুজ্জামান বলেন, কয়েক বছর আগে সংক্ষিপ্ত পরিসরে ভূমি সেবা সপ্তাহ পালন করা শুরু হলেও এই প্রথমবার দেশব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। এবার মাঠ পর্যায়ের ভূমি অফিসে ভূমি সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। অন্যান্য সরকারি বিভাগের মেলার মত এখন থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করা হবে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
