ভূমি অফিস যেন টাকার খনি প্রকাশ্যে ঘুষ লেনদেন
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে সেবাগ্রহীতাদের লাইনে দাঁড়িয়ে টাকা আদায়ের দৃশ্য। প্রত্যেক সেবাগ্রহীতার কাছ থেকে ২০০ থেকে হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। ঘুষের টাকা আদায়ের বিষয়ে অফিস সহায়ক আমিনুল ইসলাম বলেন, ‘সারা দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসেই এভাবে ঘুষ নেওয়া হয়। এটা কোনো ব্যাপার না। ৩০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, এমনি এমনি তো না। এ ছাড়া দুজন লোক সাব-রেজিস্ট্রারের অনুমতি নিয়ে এ কাজে রাখা হয়েছে। এত কথা বলার সময় নেই।’ তবে নিউজ না করার অনুরোধ জানিয়ে সাব-রেজিস্ট্রার সাদেকুর রহমান বলেন, ‘এবারের মতো মাফ করে দেন। ঘুষ আদায় বন্ধ করতে চেষ্টা করা হবে।’ রাজশাহীর চারঘাট উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট জীবন নেসা এক সেবাগ্রহীতার কাছে ২ হাজার টাকা ঘুষ দাবি করে বলেন, ২ হাজার টাকার কম হলে নিতে পারবেন না। এ সময় তার সঙ্গে থাকা অফিস পিয়ন মোকলেসুর বলেন, ‘আপনার টাকা কি আমরা পকেট থেকে দিব। নাজির সাহেবের কাছে প্রত্যক ফাইলের জন্য ২ হাজার করে টাকা দিতে হয়।’ চেইনম্যান আবুল হোসেন আরেক সেবাগ্রহীতার কাছ থেকে নেওয়া ঘুষের টাকা গুনতে গুনতে বলেন, ‘এখানে ২ হাজার কম আছে। এটা হবে না। তোমাকে যেভাবে বলছি, সেভাবে টাকা দিলে সম্পত্তি এমনি পাবা।’ ভূমি অফিস যেন টাকার খনি। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিস থেকে দিনাজপুর সেটেলমেন্ট অফিসে সদ্য বদলি হওয়া সার্ভেয়ার গোলাম মর্তুজা চাকরি জীবনের ১২ বছরের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। সম্প্রতি রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র বহরমপুর এলাকায় প্রায় ১ কোটি ২২ লাখ টাকায় তিন তলা বাড়িসহ চার কাঠা জমি কিনেছেন। এর বাইরেও তার বিপুল সম্পদ রয়েছে নামে বেনামে। তিনি জানান, মাটির বাড়িসহ জমি কিনেছেন। তার অন্য দুটি জমি বিক্রি করে এবং জমানো টাকা দিয়ে এই বাড়ি ও জমি কিনেছেন।
রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ব্রেঞ্চ ক্লার্ক রেজাউল করিম স্ত্রী খাদিজাতুল কোবরার নামে নগরীর মিরেরচক এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি কিনে চার তলা বাড়ি নির্মাণ করছেন। বিপুল ব্যয়ে মেয়েকে পড়াচ্ছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। তবে তার ও তার স্ত্রীর দাবি গহনা বিক্রি করে গড়েছেন এসব সম্পত্তি। রেজাউল করিম বলেন, স্ত্রীর গহনা এবং শ্বশুর বাড়ির আত্মীয়দের থেকে টাকা ধার করে এই জমি কিনেছেন। বাড়ি করেছেন পেনশনের টাকা আগেই তুলে নিয়ে। তার স্ত্রী খাদিজাতুল কোবরা বলেন, গহনা বিক্রি ও বাবার বাড়ির সহায়তায় জমি কিনেছেন। নগরীর বহরমপুর বাজারে বিশাল বাড়ি বানাচ্ছেন তানোর উপজেলা ভূমি অফিসের আরেক ভূমি উপ-সহকারী কর্মকর্তা তানভির আহমেদ সজীব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাহাল উদ্দীন বলেন, ‘অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতি বন্ধে ভূমি প্রশাসনের তিন বিভাগ একটি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- ফুটবলকে যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন ‘সকার’ বলা হয়?
- এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর
- নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক
- কঠিন বাস্তবতার মুখোমুখি দক্ষিণ এশিয়ার ‘জেন জি’ অভ্যুত্থান
- আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
- পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
- বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প
- ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
- অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
- এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে: প্রধানমন্ত্রী
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
