ভুয়া ঠিকানায় দলের ছড়াছড়ি
প্রকাশিত: ৫ মে ২০২৫
ঢাকার ওয়ারীর ২৭ শশীমোহন বশাক লেন। এই ঠিকানা দেখিয়ে নির্বাচন কমিশনে ‘বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা)’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিন। তিনি নিজেকে পার্টির সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন নিবন্ধন আবেদনে। কিন্তু সরেজমিনে এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় পাওয়া যায়নি। বাড়ির নামফলকে দেওয়া রয়েছে মো. মমিনউদ্দিনের নাম। বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয় এখানে কখনোই ছিল না; এখনো নেই। তবে এই বাড়ির তত্ত্বাবধায়ক বলেন, সালেহউদ্দিন এই বাড়ির জামাই। তবে তাকে কখনো দেখিনি। কেন তিনি এই বাড়ির ঠিকানায় দলের কার্যালয় দেখিয়েছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ছাড়া বাড়ির আশপাশের লোকজনও জানেন না এই বাড়ির ঠিকানায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে।
চট্টগ্রামের ২২০/বি, জুবিলি রোডের ঠিকানা ব্যবহার করে নির্বাচন কমিশনে ‘জনতা কংগ্রেস পার্টি’ নামে দলের নিবন্ধন চেয়েছেন মোহাম্মদ আরমান আলী। তিনি নিজেকে পার্টির সুপ্রিম লিডার হিসেবে পরিচয় দিয়েছেন নিবন্ধন আবেদনে। কিন্তু চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার জুবিলি রোডের ওই ঠিকানায় গিয়ে ‘জনতা কংগ্রেস পার্টি’ নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ের খোঁজ পাওয়া যায়নি। তবে ২২০-বি, জুবিলি রোডের এই ঠিকানায় গোলাপ জান মার্কেট নামে একটি পাঁচতলা ভবন আছে। ভবনের নিচ তলায় বিভিন্ন যন্ত্রাংশের দোকান রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে ড্রিল মেশিনের ওয়ার্কশপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির দোকানের ভাড়া গোডাউন। তৃতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ফ্লোরে আবাসিকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে ভবনটিতে কোনো রাজনৈতিক দলের অফিস তো দূরের কথা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অফিসও নেই। এই চিত্র নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা অধিকাংশ রাজনৈতিক দলের অফিসের ঠিকানার। ইসির কাছে দেওয়া ঠিকানায় অনেকের অফিস নেই। অনেকেই ভুয়া ঠিকানাও ব্যবহার করেছেন। আবার কেউ শ্বশুরবাড়ির ঠিকানায় চেয়েছেন দলের নিবন্ধন। এ এম এম নাসির উদ্দিন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় দুই মাস সময় বাড়িয়েছেন। ২২ জুনের মধ্যে বিদ্যমান আইনের নিবন্ধন শর্তপূরণ করে আবেদন করার আহ্বান জানিয়েছে ইসি। গত ১০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময় ২০ এপ্রিলের মধ্যে শতাধিক দলের আবেদন পড়েছে। ইসি কর্মকর্তারা জানান, এর মধ্যে সময় বাড়ানোর আবেদন পড়েছে ৬৫টি আর নিবন্ধনের আবেদন করেছে ৪৬টি দল। এদিকে বাংলাদেশ মুক্তি ঐক্যদল নামে দলের সভাপতি নুর ইসলাম শিকদার। তিনি নিবন্ধন আবেদনে দিয়েছেন বোয়ালমারী রহমানিয়া সুপার মার্কেট, পোস্ট ও উপজেলা বোয়ালমারী। জেলা ফরিদপুরের ঠিকানা। সরেজমিনে গিয়ে এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের অফিস খুঁজে পাওয়া যায়নি। এই মার্কেটের ব্যবসায়ীরা বলেন, কোনো দলের অফিস এখানে নেই। তবে একজন বলেন, নূর ইসলাম শিকদারের বাড়ি গুনবহা এলাকায়। ঢাকার রমাকান্ত নন্দী লেনের ১৬ নম্বর বাড়ির ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় দেখিয়ে নিবন্ধন চেয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি। আবেদনে দেখা গেছে, এই পার্টির সভাপতি মো. শিপন ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান হাজি মো. বাখু মৃৃধা। সরেজমিনে গিয়ে এই ঠিকানায় কোনো দলের কার্যালয় পাওয়া যায়নি। দলের কোনো সাইনবোর্ডও নেই। তবে এই ভবনের একজন মুদি দোকানদার বলেন, সব ফ্যামিলি অ্যাপার্টমেন্ট। নিচ তলার ঘরগুলো দোকানের জন্য ভাড়া দেওয়া। এখানে কোনো রাজনৈতিক দলের অফিস নেই। ২৪/২৫ দিলকুশা বাণিজ্যিক এলাকার (চতুর্থ তলা) ঢাকা-১০০০। ঠিকানায় দলের নিবন্ধন চেয়েছে বাংলাদেশ জনশক্তি পার্টি। এই ঠিকানায় রয়েছে সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়। করপোরেশনের সম্পদ ব্যবস্থাপনা (ভাড়া) বিভাগের তালিকায় বাংলাদেশ জনশক্তি পার্টির নামের কোনো ভাড়া দেওয়ার তথ্য নেই। চতুর্থ তলায় অন্য চারটি অফিস রয়েছে। ইসির আবেদনে দেখা গেছে, এই পার্টির আহ্বায়ক হচ্ছেন রবিউল ইসলাম। সদস্যসচিব জহির উদ্দিন হাওলাদার। ইসির নিবন্ধন আবদেন তালিকায় প্রথম রয়েছে বাংলাদেশ রক্ষণশীল দলের (বিসিপি) নাম। ঠিকানা দেওয়া রয়েছে ২২/১, মহব্বত খান নগর, ওয়ার্ড-৪৩, পাগাড়, টঙ্গী, গাজীপুর। আবেদনে সভাপতির নাম দিল আফরোজ ও মহা সচিব খায়েজ আহমেদ ভূঁইয়া দেওয়া হয়েছে। সরেজমিনে এই ঠিকানায় গিয়ে কোনো দলের অফিস পাওয়া যায়নি। এ ছাড়া টঙ্গীর পাগাড় এলাকায় এমন নামে কোনো দলের অফিসও খুঁজে পাওয়া যায়নি।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
