ভারোত্তোলনের ‘দাগ’ মিটবে কী করে?
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
৩৬ বছর পর এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ। এত দিন মেয়েদের কাবাডি মুখরক্ষা করে চললেও এবার হতাশ করেছে তারাও। এশিয়ান গেমস কাভার করার পর দেশি-বিদেশি খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলে এর কারণ ও ব্যর্থতার বৃত্ত ভাঙার উপায় বের করার চেষ্টা করেছেন রাহেনুর ইসলাম। আজ দ্বিতীয় কিস্তিতে থাকছে ভারোত্তোলন
চোখে অঝোরধারা। গলায় চকচক করছে সোনার পদক। মাবিয়া আক্তার সীমান্তের কান্নাই বলে দিচ্ছিল কত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ভারোত্তোলনের মতো খেলায় উঠে আসতে হয়। ২০১৬ এসএ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে তাঁর এমন কান্না ছুঁয়ে যায় ১৬ কোটি মানুষের হৃদয়। তারকা বনে যান মাবিয়া। ভাসেন পুরস্কারবন্যায়। ক্রিকেট উন্মাদনার বাংলাদেশে ছোট খেলাগুলোর অনুপ্রেরণার নামই হয়ে যান সামান্য মুদি দোকানির মেয়ে মাবিয়া।
এটা গল্পের একটা পিঠ। অন্য আরেকটা পিঠ অনেকের অজানা। আসলে ৬৩ কেজি ওজনশ্রেণীর স্ন্যাচে মাবিয়া দ্বিতীয় হন ৬৭ কেজি তুলে। সেখানে ভারতের রিনা প্রথম হয়েছিলেন ৮৯ কেজি তুলে। ক্লিন অ্যান্ড জার্কে মাবিয়া থামেন ৮২ কেজিতে। তাই রিনা ৬১ কেজি তুললেই পেতেন সোনা। কিন্তু রিনা চেয়েছিলেন ১১০ কেজি তুলে ভারতীয় অন্য ভারোত্তোলকদের ছাড়িয়ে যেতে! সেটা হয়নি, তিনবারই তিনি ব্যর্থ। সৌভাগ্যে সোনা জিতে যান মাবিয়া। সামর্থ্যের প্রশ্নটা আসছে এখানেই।
মাবিয়া অবশ্য এসএ গেমস শেষে ১৪৯ কেজিতেই থেমে থাকেননি। গত বছর কমনওয়েলথ গেমসে তোলেন নিজের সেরা ১৮০ কেজি। তবে জাকার্তা এশিয়ান গেমসে ধরে রাখতে পারেননি সেটা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলতে পারেন ১৭৮ কেজি। এ জন্য নিজের বদলে মাবিয়া দায় চাপালেন কর্মকর্তাদের ওপর, ‘আমি যতটুকু করেছি, সবটা নিজের চেষ্টায়। ফেডারেশনের কাছে একজন বিদেশি কোচের দাবি জানিয়েছিলাম। তারা দেয়নি।’
তাঁর ইভেন্টে অন্য পাঁচ প্রতিযোগী সবাই তুলেছেন ২০০ বা ২০০ কেজির বেশি! উত্তর কোরিয়ার কিম হায়ো সিম সোনা জিতেছেন ২৫০ কেজি তুলে। রুপাও একই দেশের চো হায়ো সিমের। তিনি তোলেন ২৩৮ কেজি। এই ইভেন্টে মেয়েদের বিশ্বরেকর্ড ২৬২ কেজি। এশিয়ান গেমস রেকর্ড ২৬১ কেজি। এর ধারেকাছেও নেই মাবিয়া। শুধু বিদেশি কোচ আর বছরজুড়ে অনুশীলন করলে কি ব্যবধান কমানো সম্ভব? জানতে চেয়েছিলাম জাকার্তায় মাবিয়ার ইভেন্টে সোনা জেতা কিম হায়ো সিমের কাছে। তাঁর চমৎকার ব্যাখ্যা, ‘উত্তর কোরিয়া বছরজুড়ে অনুশীলন করে ভারোত্তোলনে। ইরান, ইরাক, কাজাখস্তান, জাপান, ইংল্যান্ড, রাশিয়ার খেলোয়াড়রাও করে। বাস্তবতা হচ্ছে আমরা জন্মগতভাবে কিছুটা এগিয়ে। কোরিয়ান আর চাইনিজদের ছোট বাহু, ছোট পা কিন্তু চওড়া পিঠ। ভারোত্তোলনের জন্য আদর্শ শরীর। এই ব্যবধান অন্য যেকোনো কিছু দিয়ে কমানো কঠিন। পাশাপাশি আমাদের সরকারও খেলাটায় বেশি গুরুত্ব দিয়েছে। এ জন্যই উন্নতি করছি আমরা।’
খেলাটার প্রায় সব রেকর্ডই চীন বা কোরিয়ানদের। মাবিয়ার ইভেন্টেই যেমন বিশ্বরেকর্ড চীনের ডেং ওয়েইয়ের। ২০১২ লন্ডন অলিম্পিক থেকে চারটি সোনার তিনটি উত্তর কোরিয়া পায় ভারোত্তোলনে। সরকার খেলাটায় গুরুত্ব দেওয়ায় সাফল্যের চূড়ায় পৌঁছতে বেশি সময় লাগেনি। বাংলাদেশে সরকারের সেই সাহায্যটুকু নেই ভারোত্তোলকদের জন্য। মাবিয়া চেয়েছিলেন বিদেশি কোচ, ফেডারেশন দিয়েছিল ২০১৬ এসএ গেমসের ব্রোঞ্জজয়ী সতীর্থ ফিরোজা পারভীনকে!
২০১৪ সালেই বাংলাদেশি ভারোত্তোলকদের ১৫ দিনের একটি কোর্স করাতে এসেছিলেন অবিনাশ পাণ্ডে। তিনি পরে কোচ হয়েছেন ইন্দোনেশিয়ার। তাঁর হাত ধরে অলিম্পিকে রুপাও জিতেছে ইন্দোনেশিয়া। অবিনাশের মানের একজন কোচের দাবি ১৯৮৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ২৪ বছর জাতীয় ভারোত্তোলনে সোনা জেতা বিদ্যুৎ কুমার রায়ের কণ্ঠেও, ‘ভালো মানের কোচ পেলে এসএ গেমসে আমারও সোনা থাকতে পারত। আমাদের অনুশীলনব্যবস্থা পর্যাপ্ত নয়। বাংলাদেশ গেমস চলার সময় দেখা যায়, গরমে ঘেমে নেয়ে খেলোয়াড়দের একাকার অবস্থা। রয়েছে প্লেটের সমস্যা, দুজন অনশীলন করলে বসে থাকতে হয় অন্যদের। কিন্তু জোর দিয়েই বলতে পারি, সুযোগ-সুবিধা পেলে এই খেলায় আমাদের সম্ভাবনা আছে।’
সব শেষ ২০১৬ সালে দ্বাদশ এসএ গেমসে ৪টি সোনা জিতে পঞ্চম হয়েছিল বাংলাদেশ, এর একটি মেয়েদের ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তের। ১৯ বারের জাতীয় চ্যাম্পিয়ন হামিদুল ইসলাম ১১তম এসএ গেমসে ৭৭ কেজি ওজনশ্রেণিতে পেয়েছেন সোনা। সেবার দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের ভারোত্তোলকরা। তবে আন্তর্জাতিক মানে এখানেও বেশ পিছিয়ে বাংলাদেশ। হামিদুল স্ন্যাচে তোলেন ১১৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৯ কেজি। স্ন্যাচের বিশ্বরেকর্ড ১৭৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কের ২১৪ কেজি! দুটো রেকর্ডই হয়েছে ২০১৬ রিও অলিম্পিক গেমসে। বিদেশি কোচ ও বছরজুড়ে অনুশীলনে এই ব্যবধান কি কমানো সম্ভব? জাকার্তায় ৬১ কেজি ওজনশ্রেণিতে এশিয়ান গেমসের সোনাজয়ী আর এই ইভেন্টের বিশ্বচ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার ইকো ইউলি ইরাওয়ান জানিয়েছিলেন, ‘আমি উঠে এসেছি লামপাংয়ের পাহাড়ি অঞ্চল থেকে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের দ্বীপে। পাহাড়ি হওয়ায় প্রকৃতিগতভাবে কিছুটা এগিয়ে আমি। এর সঙ্গে উন্নতি করেছি আধুনিক অনুশীলনে। কম ওজনের খেলাগুলোয় তোমরাও চেষ্টা করতে পারো পাহাড়িদের দিয়ে।’
সেই আন্তরিকতা কি আছে ভারোত্তোলন ফেডারেশনের? তা ছাড়া গত বছর এক নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে খোদ ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলীর বিরুদ্ধে। সম্ভাবনাময়ী সেই খেলোয়াড় পাগলপ্রায় হয়ে কাতরাচ্ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। এমন অনিরাপদ ফেডারেশনে নিজেদের সন্তানদেন অভিভাবকরা পাঠাবেন কী করে? ২০১৬ সালে আবার অ্যাডহক কমিটি সময়মতো নির্বাচন না দেওয়ায় এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন নিষিদ্ধ করে বাংলাদেশকে। সেই সমস্যা কেটেছে। কিন্তু ধর্ষণকাণ্ডে ভাবমূর্তিতে যে দাগ লেগেছে, সেটা মিটবে কিভাবে?
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
