ভারী বর্ষণে মুম্বাইয়ে ২২ জনের প্রাণহানি
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯
ভারী বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই। যতদুর চোখ যায় কেবল পানি আর পানি। সোমবার রাত থেকে একটানা বৃষ্টির ফলে মুম্বাই ও শহরতলিতে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয় দুর্যোগ মোকাবেলা দলের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বর্ষণের কারণে মঙ্গলবার ভোর রাতে মালাড এলাকায় একটি পাঁচিল ভেঙে ১৩ জনের নিহত হয়েছে। মালাড ইস্টের পিমপ্রিপদা এলাকায় ওই পাঁচিলের ধারেই বস্তিতেই বসবাস হতভাগ্যদের। সোমবার দিবাগত রাতে ওই ঝুপড়িতেই শুয়ে ছিলেন। হঠাৎ করেই ইটের তৈরি পাঁচিলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় তারা সকলেই তার নিচে চাপা পড়ে। পরে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
অন্যদিকে, মুম্বাইয়ের কল্যাণে একটি স্কুলের পাঁচিল ভেঙে তিন জনের মৃত্যু হয়, আহত হয় আরও একজন। পুনেতে পাঁচিল ধসে ছয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতের দিকে এই শহরের আম্বেগাঁও এলাকায় সিংহাদ কলেজ ক্যাম্পাস লাগোয়া একটি অস্থায়ী আবাসনের ওপর পাঁচিল ধসে পড়লে ওই ছয় জন নিহত হয়, তারা প্রত্যেকেই শ্রমিক, আহত আরও দুই শ্রমিক।
এদিকে মুম্বাই ও শহরতলির একাধিক জায়গায় কয়েকদিনের একটানা বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস বলছে ২০০৫ সালের পর গত ২৪ ঘন্টায় এই শহরে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে মঙ্গলবার সরকারি ছুটির (পাবলিক হলিডে) দিন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এদিন গোটা শহরেই সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। সেই সাথে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে দফায় দফায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করতে দেখা গেছে।
এর আগে, সোমবার গভীর রাতে মুম্বাই শহরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। জলাবদ্ধতা ও বন্যার মতো পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে উদ্ধার ও সহায়তা করতে দেশটির নৌ-বাহিনীর একাধিক প্রতিনিধি দল কাজ করছে। অতিরিক্ত বর্ষণের ফলে সড়ক যোগাযোগ, ট্রেন ও বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। রেল লাইনে পানি জমার কারণে শহরতলি ও দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। খারাপ আবহাওয়া ও সোমবার রাতে স্পাইস জেটের একটি বিমান রানওয়েতে পিছলে যাওয়ার কারণে ৫২ টি বিমান বাতিল করা হয়েছে এবং ৫৪ টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
