ভারতে ভোট গণনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯
ভারতের সপ্তদশ জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৪ হাজার কেন্দ্রে শুরু হয়েছে এ গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষিত হতে থাকবে ফলাফল। এর মধ্য দিয়ে স্পষ্ট হতে থাকবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠীর এবং সর্ববৃহৎ গণতন্ত্রের রাষ্ট্রে পরবর্তী পাঁচ বছর সরকার চালাবে কারা, ক্ষমতাসীন বিজেপি নাকি স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগের দল কংগ্রেস।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে।
এর আগে গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চায় তারা।
এক্সিট পোল বা বুথ ফেরত জরিপও বিজেপির পক্ষেই কথা বলছে। জরিপে দেখানো হয়েছে, এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে তারা। যদিও কংগ্রেস জরিপের পূর্বাভাসকে উড়িয়ে দিয়েছে।
পাবলিক সি-ভোটার ও টাইমস নাও-ভিএমআর প্রকাশিত জরিপ বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। টাইমস নাও-ভিএমআর জরিপ এনডিএ জোটের ৩০০ এরও বেশি আসন এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের ১৩২টি আসন পাওয়ার কথা বলেছে।
রিপাবলিক সি-ভোটার বলছে, এনডিএ পাবে ২৮৭ আসন এবং ইউপিএ পাবে ১২৮টি আসন। এবিপি নিয়েলসন নামের জরিপও মোদির জয় দেখছে। তারা পূর্বাভাস দিয়েছে, এনডিএ ২৬৭টি আসনে বিজয়ী হবে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১২৭টি আসন।
নিউজ নেশনের জরিপ বলছে, এনডিএ ২৮০-২৯০টি আসন পাবে এবং ইউপিএ পাবে ১১৮-১২৬ আসন। নিউজ ১৮-আইপিএসওএস জরিপ অনুযায়ী, এনডিএ ৩৩৬ আসনে বিজয়ী হবে এবং ইউপিএ পাবে ৮২টি আসন।
এদিকে বিভিন্ন জরিপের ফলাফল গড় করে অন্য একটি জরিপ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তারা এটাকে বলছে, পোল অব পোলস। এই জরিপ অনুযায়ীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এনডিএ জোট।
২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ লোকসভা নির্বাচনে নজিরবিহীন জয় পেয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো একক দল হিসেবে সরকার গঠনের মতো আসন পেয়ে যায় বিজেপিই। পদ্মফুল ফুটেছিল ২৮২ আসনে। বিজেপি জোটের অন্য দলগুলো পেয়েছিল ৫৫ আসন। অন্যদিকে আগের সরকার চালানো সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পায় মাত্র ৪৪টি আসন। তাদের জোটের দলগুলো পায় ১৫ আসন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পায় ৩৪ আসন। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে পায় ৩৭ আসন।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
