ভারতে ঘুরতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী, গ্রেফতার ৪
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ মার্চ ২০২৪
ইচ্ছা ছিল বাইক চালিয় গোটা ভারত ঘুরে দেখবেন। কিন্তু ভারতে ঘুরতে আসাটাই যেন কাল হয়ে দাঁড়ালো স্পেনের এক নারী ও তার স্বামীর জন্য। শুক্রবার (১ মার্চ) রাতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় তাবুতে রাত্রীযাপনের সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী, যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা ভারতে। এরই মধ্যে ঘটনায় জড়িত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বাইকে করে গোটা বিশ্ব ঘুরে দেখার মিশনে বের হয়েছিলেন ওই নারী (৩৫) ও তার স্বামী। সম্প্রতি তারা ভারতে আসেন। দেশটির ঝাড়খণ্ড হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। শুক্রবার ঝাড়খণ্ডের দুমকা জেলার হাঁসদিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা হয়ে যায় ও তারা একটি অস্থায়ী তাবু টানিয়ে রাত্রীযাপনের সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই নারী একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি ঘটনার বিবরণ দেন। ওই নারী বলেন, ভারতে আমাদের সঙ্গে এমন কিছু ঘটেছে, যা আমরা চাই না অন্য কারো সঙ্গে ঘটুক। সাতজন লোক আমাকে ধর্ষণ করেছে। ওই রাতে আমি হাসপাতালে ছিলাম।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আঘাতের ছবি শেয়ার করে তিনি লেখেন, আমি ভেবেছিলাম, আমরা মারা যাচ্ছি। কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা বেঁচে আছি। দুর্বৃত্তরা আমাকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। আমার স্বামীকে মারধর করেছে ও আমাদের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে। এদিকে, ঝাড়খণ্ড পুলিশ তদন্তের স্বার্থে পোস্ট সরানোর অনুরোধ করায় ইন্সটাগ্রামের ওই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি।
দুমকার পুলিশ সুপার পিতাম্বর সিং খায়েরওয়ার বলেন, ওই বাইকার দম্পতি পশ্চিমবঙ্গ থেকে আসার পর ঝাড়খণ্ড দিয়ে নেপালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা বিশ্রাম নিতে থামেন। দুমকার কুঞ্জি গ্রামে একটি অস্থায়ী তাবু স্থাপন করেন। নেপাল যাত্রায় তাদের বিহারের ভাগলপুর যাওয়ার কথা ছিল। পরে রাতে টহল পুলিশ ওই নারী ও তার স্বামীকে প্রধান সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বিষয়টির তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে ও ফরেনসিক বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হয়েছে। শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। মামলার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্পেনের ওই নারী বর্তমানে সরিয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভারতে নারীদের ওপর যৌন সহিংসতা খুব সাধারণ একটি ঘটনা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে, ২০২২ সালে ভারতে ৩১ হাজার ৫১৬টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দিনপ্রতি গড়ে প্রায় ৯০টি ও প্রতি ১৮ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
