ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯
তিন দশকেরও অধিক সময় পর ফুটবলে কলকাতায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এটি কাতার-২০২২ বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বে দুই দেশেরই হবে তৃতীয় ম্যাচ। ভারত ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে ওমান ও কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ওমানের কাছে হেরেছে ২-১ গোলে এবং কাতারে গিয়ে দেশটির সঙ্গে করেছে গোলশূন্য ড্র।
অন্যদিকে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। তাজিকিস্তানের দুশানবেতে ওই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে আফগানিস্তানের কাছে। ১০ অক্টোবর ঘরের মাঠে কাতারের বিপক্ষে খেলে ১৫ অক্টোবর কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।
একদিন আগে ভারতের আনন্দবাজার পত্রিকায় দেশটির অধিনায়ক সুনীল ছেত্রী এক সাক্ষাতকারে বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচটির গুরুত্ব অনেক। যুব ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি আমি পরিপূর্ণ দেখতে চাই। তাহলে বাংলাদেশ ম্যাচে চাপে থাকবে।’
একদিন পরই ওই পত্রিকাটি সাক্ষাতকার নিয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ক্যারিয়ার, ১৫ অক্টেবরের ম্যাচ এবং ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়ে কি বলেছেন তা তুলে ধরা হলো।
আনন্দবাজারকে জামাল বলেন, ‘কাতারের বিরুদ্ধে ভারতের খেলা দেখেছি। ভারত খুবই ভাল খেলেছে। আমাদের সঙ্গে ভারতের লড়াইটা গ্রুপের সবচেয়ে উত্তেজক ম্যাচ হবে বলেই আমার মনে হচ্ছে।’
নিজের ক্যারিয়ার সম্পর্কে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমার জন্ম ডেনমার্কে। বেড়ে ওঠাও সেখানেই। আমার মা-বাবা থাকতেন কিশোরগঞ্জে। আমার জীবন বহু উত্থান-পতনের সাক্ষী। ১৫ বছর বয়সে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। আমার জীবনে অন্ধকার নেমে এসেছিল। তখন আমি ফুটবলে উন্নতি করছিলাম। সেইসব দিনের অভিজ্ঞতা থেকে শিখেছি, কঠিন পরিশ্রম করলে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা অবশ্যই মিলবে। জীবনের ওঠা-পড়া থেকে আমি শিক্ষা নিয়েছি। পরিস্থিতির মোকাবিলা এখন আমি খুব সহজেই করতে পারি।’
ভারতের বিরুদ্ধে আসন্ন লড়াই প্রসঙ্গে জামাল বলছেন, ‘ভারত খুবই শক্তিশালী দল। গত চার-পাঁচ বছরে এশিয়ার অন্যান্য দলগুলোর থেকে ভারতই সব চেয়ে বেশি উন্নতি করেছে বলেই আমি মনে করি। ভারতের হাতে যে অস্ত্র রয়েছে, বাংলাদেশের কাছে তা নেই। ধারাবাহিকভাবে ভারতের হয়ে গোল করে চলেছে সুনীল। বাংলাদেশ ঠিক এই জায়গাতেই পিছিয়ে।’
বাংলাদেশ অধিনায়ক ‘ই’ গ্রুপ নিয়ে বলেন, ‘আমাদের গ্রুপটা খুবই কঠিন। প্রতিটি ম্যাচেই আমরা আন্ডারডগ হিসেবে শুরু করছি। কিন্তু, আমার দৃঢ় বিশ্বাস, কঠিন পরিশ্রম এবং দায়বদ্ধতা দেখাতে পারলে আমরা বেশ কিছু পয়েন্ট আদায় করে নিতে পারবো।’
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
