ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯
প্রথম দুই ওয়ানডে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। উল্টোদিকে পাঁচ ম্যাচের সিরিজ জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিক ভারতের জন্য। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর এক অপূর্ব নজির স্থাপন করেছে অজিরা। টানা তিন ম্যাচ জিতে অ্যারন ফিঞ্চ বাহিনী সিরিজ নিশ্চিত করেছে ৩-২ ব্যবধানে। ফলে এক দশক পর ভারতকে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজ হারানোর স্বাদ নিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৩৫ রানে জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া। চলতি সিরিজে উসমান খাওয়াজার দ্বিতীয় সেঞ্চুরিতে ভর দিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পর বোলারদের সম্মিলিত অবদানে বিরাট কোহলিদের লক্ষ্য থেকে অনেক দূরেই থামিয়েছে অজিরা।
সবশেষ ২০০৯ সালে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাত ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছিল ৪-২ ব্যবধানে। আর প্রায় সাড়ে ছয় বছর পর ঘরের মাঠে দ্বিপাক্ষিক কোনো ওয়ানডে সিরিজ হারের অভিজ্ঞতা হয়েছে ভারতের। ২০১৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে হারার পর টানা ছয়টি ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছিল ভারতীয়রা।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান তোলে অস্ট্রেলিয়া। ওপেনার খাওয়াজা ১০৬ বলে ঠিক ১০০ রান করেন ১০ চার ও ২ ছয়ের সাহায্যে। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ৯৯ রান যোগ করেন এই বাঁহাতি।
কিন্তু সেঞ্চুরি হাঁকানোর পরপরই খাওয়াজা বিদায় নিলে মড়ক লাগে অজি ইনিংসে। ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসায় শেষে কাঙ্ক্ষিত ঝড়টা তুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল-অ্যাশটন টার্নার-অ্যালেক্স ক্যারেরা।
ফিঞ্চ ২৭ ও আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো হ্যান্ডসকম্ব দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন। শেষদিকে ঝাই রিচার্ডসন ২১ বলে ২৯ ও প্যাট কামিন্স ৮ বলে ১৫ রানের ইনিংস খেললে অজিদের সংগ্রহ আড়াইশ ছাড়ায়। ভারতের পক্ষে খাওয়াজাকে বিদায় করা ভুবনেশ্বর কুমার ৩ উইকেট পান ৪৮ রানে। ২টি করে উইকেট গেছে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে।
জবাব দিতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। উইকেটে থিতু হয়ে বিদায় নেন অধিনায়ক কোহলি, ঋষভ পান্ত ও বিজয় শঙ্কর। তবে এক প্রান্তে আশার আলো হয়ে জ্বলছিলেন রোহিত শর্মা। কিন্তু ফিফটি তুলে নেয়ার পর অধৈর্য হয়ে অ্যাডাম জাম্পাকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৫৬ রান।
একই ওভারে তিন বল পর জাদেজাও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যারের দক্ষতায় স্ট্যাম্পিং হয়ে মাঠ ছাড়লে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে ছিটকে যায় ভারত। তারপরও সপ্তম উইকেটে ৯১ রানের জুটি গড়ে দলকে দারুণ কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন কেদার ও ভুবনেশ্বর। কিন্তু পরপর দুই বলে দুজনই আউট হলে ভারতের সব পরিকল্পনা ভেস্তে যায়।
৪৬তম ওভারের শেষ বলে ৫৪ বলে ৪৬ রান করা ভুবনেশ্বরকে বিদায় করেন কামিন্স। পরের ওভারের প্রথম বলে কেদারের উইকেট শিকার করেন রিচার্ডসন। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৪৪ রান। ভারত শেষ ৪ উইকেট হারায় মাত্র ১৪ রানে।
জাম্পা ৪৬ রানে ৩ উইকেট নিয়ে অজিদের পক্ষে সবচেয়ে সফল। ২টি করে উইকেট নেন কামিন্স, রিচার্ডসন ও মার্কাস স্টয়িনিস। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি ও পাঁচ ইনিংসে ৩৮৩ রান করার সুবাদে ম্যাচ ও সিরিজ সেরার দুটি পুরস্কারই দখল করেন খাওয়াজা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৭২/৯ (৫০ ওভারে) (খাওয়াজা ১০০, ফিঞ্চ ২৭, হ্যান্ডসকম্ব ৫২, ম্যাক্সওয়েল ১, স্টয়িনিস ২০, টার্নার ২০, ক্যারে ৩, রিচার্ডসন ২৯, কামিন্স ১৫, লায়ন ১*; ভুবনেশ্বর ৩/৪৮, শামি ২/৫৭, বুমরাহ ০/৩৯, কুলদীপ ১/৭৪, জাদেজা ২/৪৫, কেদার ০/৮)
ভারত: ২৩৭ (৫০ ওভারে) (রোহিত ৫৬, ধাওয়ান ১২, কোহলি ২০, পান্ত ১৬, শঙ্কর ১৬, কেদার ৪৪, জাদেজা ০, ভুবনেশ্বর ৪৬, শামি ৩, কুলদীপ ৯, বুমরাহ ১*; কামিন্স ২/৩৮, রিচার্ডসন ২/৪৮, স্টয়িনিস ২/৩১, লায়ন ১/৩৪, জাম্পা ৩/৪৬, ম্যাক্সওয়েল ০/৩৪)।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
