ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬
লাল-সবুজের পতাকা হাতে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে নিউইয়র্ক স্টেট সিনেট হাউজে গত ২৩ মার্চ ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়েছে। এতে মূলত ব্রংকস কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। গত ১৪ বছর ধরে প্রতিটি স্বাধীনতা দিবসেই নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে নানা আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে ‘বাংলাদেশ ডে’ হিসেবে। এবারও স্টেট সিনেটে গত ১০ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের ওপর রেজুলেশন পাস হয়। যেখানে স্বাধীনতার স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার বার্তা রেডিওতে পাঠের কথাও উল্লেখ করা হয়েছে।
একদিন পর ২৪ মার্চ বাংলাদেশ সোসাইটির উদ্যোগে স্টেট এসেমব্লি ও সিনেট সদস্যরা আলাদাভাবে বাংলাদেশ ডে উদযাপন করেন। এতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বাংলাদেশ ডে উদযাপনের এই বিভক্তি নিয়ে কমিউনিটিতে বিরুপ সমালোচনাও হচ্ছে। অনেকে বলছেন, বাংলাদেশের স্বাধীণতা দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান হতেই পারে। এতে দোষের কিছু নেই।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ও বাংলাদেশি কমিউনিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাসও স্থান পেয়েছে বরাবরের মতই। স্টেট সেক্রেটারি আলেজান্দ্রা এন পোলিনো স্বাক্ষরিত এবং নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল ঘোষিত ২৬ মার্চকে নিউইয়র্ক স্টেটে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’র রেজ্যুলেশনের শেষ প্যারায় ‘নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একটি বার্তা প্রচার (রেডিও-তে) করেন’। এই রেজুলেশনের কপি অনুষ্ঠানে সমবেত প্রবাসীদের মধ্যে বিতরণ করা হয়।
দিবসটি উদযাপনের জন্য গত সোমবার সকাল সাড়ে ৮টায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার ইউনিয়ন পোর্ট রোড থেকে নিউইয়র্কের রাজধানী আলবেনীর উদ্দেশ্যে একটি বাস ও দু’টি প্রাইভেট কারে প্রবাসীরা স্টেট হাউজে জড়ো হন। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ আলবেনিতে পৌঁছান সকাল ১১টায়। এসময় সিনেটর লুইস সেপুলভেদা ও সিনেটর ন্যাথালিয়া ফার্নান্ডেজকে সাথে নিয়ে বাংলাদেশিরা ‘বাংলাদেশ ডে’ ব্যানার হাতে সিনেট ভবন এলাকায় সংক্ষিপ্ত শোভাযাত্রায় অংশ নেন। সিনেট ভবনের লবিতে ‘বাংলাদেশ ডে’ উদযাপনকারীদেও নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। ফটোসেশনে অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইসও অংশ নেন। এরপর মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়।
‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ বাফা’র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. শামিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আবদুস শহীদ, প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা, কমিটির মুখপাত্র ইমরান শাহ রন, চেয়ারম্যান জুনেদ আহমেদ চৌধুরী, কো-চেয়ারম্যান রোকন হাকিম ও সামাদ মিয়া জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য সচিব এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব রেজা আব্দুল্লাহ, উপদেষ্টা সাখাওয়াত আলী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক ও সরাফত আলী পাটোয়ারী, সমন্বয়কারী নুরল ইসলাম মিলন ও মুনতাসিম বিল্লাহ তুষার, সদস্য জামাল আহমদ ও সাদিকুর রহমান ।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
