ব্রুকলিন পথমেলায় অপমানিত সংগীত শিল্পীরা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৮ জুন ২০২৫
লিটল বাংলাদেশ খ্যাত ব্রুকলিনে গত ২২ জুন রোববার অনুষ্ঠিত হলো পথমেলা ২০২৫। মেলায় বিপুল সংখ্যক স্টল ছিল। ছিল বাহারি পণ্যের সমাহার। আর বিদেশের মাটিতে দেশীয় পণ্য পেয়ে কেনাকাটায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের উপচেপড়া ভিড় ছিল স্টলগুলোতে। ছিল ঢালাও পদক বিতরনের সমালোচিত আয়োজন। আয়োজকদের মঞ্চে নামা উঠার প্রতিযোগিতা ছিল দৃষ্টিকটু। বক্তৃতার বাহারে দর্শকরা ছিল বিরক্ত। সারাদিন মেলা প্রাঙ্গণে ছিল সাধারণ মানুষের খড়া। তবে বিকেলে মানুষে ঢল নামে। যার সিংহভাগ ছিল সংগীত পিপাসু মানুষ। তবে অধিক বক্তার কারণে শিল্পীরা পর্যাপ্ত সংগীত পরিবেশনা করতে পারেন নি। আয়োজকরা বাংলাদেশি মেলার নামে বানিজ্যিক দৃষ্টিতে সবকিছু করার চেষ্টা করেছেন। অনেক স্টল মালিক তা নিয়ে ক্ষোভ করেছেন। শিল্পীরাও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেছেন, একটি গান গাওয়ার পর থামিয়ে দেয়া হয়েছে। জোর করে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়েছে।এটা শিল্পীদের জন্য ছিল অপমানজনক। অথচ বক্তৃতা দিয়েছেন শতাধিক নেতা।
মেলা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে থাকা ( প্রাইমারিতে ২৪ জুন বিজয়ী) স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি, সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, ফোবানার চেয়ারপারসন ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং কাজী আজম, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া, সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং মো. জাফরউল্লাহ।
চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এটি ছিল ১৫তম পথমেলা। মেলার উদ্বোধন করেন লায়ন ফজলুল কাদের। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও কলামিস্ট শামসুদ্দিন আজাদ। এ সময় মেলার আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সেক্রেটারি মইনুল আলম বাপ্পী, মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
সকালে বৃষ্টি হলেও দুপুর থেকে খরতাপ আর অসহনীয় গরমে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সে ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও ছিল। নিরাপত্তার জন্যে নিউইয়র্কের বেশ কয়েক ডজন পুলিশ ছিল সার্বক্ষণিকভাবে।
মেলামঞ্চে নেতৃবৃন্দ বক্তব্য প্রদানের ফাঁকে ফাঁকে জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, নিলীমা শশী, কামরুজ্জামান বকুল, নাজু আখন্দ সঙ্গীত পরিবেশন করেন। মঞ্চের পরিবেশনায় ছিলেন আশরাফুল হাসান ও শারমিনা সিরাজ সোনিয়া।
মেলামঞ্চে সমাজকর্মে বিশেষ অবদানের জন্যে মো. কাদের মিয়া, জাফরউল্লাহ, নুরুল আজিম, ফিরোজ আহমেদ-সহ অনেককেই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেলায় ৫ ডলারের লটারির টিকিটের প্রথম পুরস্কার ছিল সেডান কার। আরো পুরস্কারের মধ্যে ছিল সোনার চেইন. লকেড, এলডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
