ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ কাল
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
ফুটবল বিশ্বে দুটি চিরপ্রতিদ্বন্দ্বী নাম ব্রাজিল-আর্জেন্টিনা। তাদের মুখোমুখি মানেই ফুটবলের ‘সুপার ক্লাসিকো’। পেলে-ম্যারাডোনার দেশের লড়াই। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে দল দুটি। ১২ বছর পর আবারো ফুটবল ভক্তদের সামনে আরো একবার সুযোগ ঐতিহ্যবাহী লড়াইয়ের স্বাদ নেয়ার। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে।
এখন পর্যন্ত চারবার কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। শিরোপা জিতেছে প্রতিবারই। সেই ধারাবাহিকতা বজায়ে সঠিক পথেই আছে তিতের শিষ্যরা। তবে সেমিফাইনালের পথটা সেলেসাওদের জন্য সহজ ছিল না। ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিন ভালোই ভুগেছে আটবারের চ্যাম্পিয়নরা। এছাড়া প্যারাগুয়ের বিপক্ষেও চোখ রাঙ্গানি দিচ্ছিল আরো একবার শুণ্য হাতে ফেরার ভয়।
দলের মূল তারকা নেইমারকে ছাড়া ভালোই ভুগছে ব্রাজিলিয়ান আক্রমনভাগ। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ ভাগ বল দখল আর ২৬ শট নিয়েও গোলবিহীন থাকা তারই প্রমাণ। তবে বরাবরের মতই ইস্পাতকঠিন ব্রাজিলের রক্ষনভাগ। এবারের কোপায় কোন গোল না হজমের পাশাপাশি সর্বশেষ ১৪ ম্যাচে ব্রাজিলের জালে বল ঢুকেছে মাত্র দুইবার।
মাম্পস থেকে সেরে উঠায় এ ম্যাচে আবার স্কোয়াডে ফিরছেন রিচার্লিসন, এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার জন্য তৈরী ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে ইনজুরি শঙ্কা আছে লেফটব্যাক ফেলিপে লুইস আর ফার্নান্দিনহোকে নিয়ে।
১৯৯৩ সালের পর আর কখনো কোপা আমেরিকা না জিতলেও গত ১৫ বছরে আর্জেন্টিনার রেকর্ড খারাপ বলা যাবে না মোটেও। সর্বশেষ পাঁচ আসরে আলবিসেলেস্তেরা ফাইনাল খেলেছে চারবার। দেশের হয়ে প্রথম শিরোপার অপেক্ষায় থাকা মেসি আরো একবার ফাইনালের পথে। তবে সেমিফাইনালে উঠলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। বাদ পড়ার শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই। বড় মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই বাজে খেলার বৃত্ত থেকে বের হয়ে আসবে ১৪ বারের চ্যাম্পিয়নরা এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
নতুন কোন ইনজুরি নেই আর্জেন্টিনা শিবিরে। আগের ম্যাচের মতই মেসি, আগুয়েরোর সাথে আক্রমনের দায়িত্বে থাকবেন লাউতারো। আরো একবার বেঞ্চে বসে থাকার সম্ভাবনা প্রবল ডি মারিয়া আর পাওলো দিবালার।
এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের ঘরে গেছে ৮ টি। আর্জেন্টিনার সর্বশেষ শিরোপা এসেছিল ১৯৯৩ সালে আর ব্রাজিলের ২০০৭। কোপা আমেরিকা সহ যেকোন প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৭ সালের পর এটিই দুই দলের প্রথম দেখা। ২০০৭ এ সর্বশেষ দেখায় এই কোপার ফাইনালেই আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।
এছাড়া কোপা আমেরিকায় সর্বশেষ ৪ ম্যাচেই আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত ব্রাজিল, শেষবার হেরেছিল ১৯৯৩ সালে।
সব ধরনের ম্যাচে দুই দলের সর্বশেষ দেখায় গত অক্টোবরে সৌদি আরবে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ব্রাজিল। সব মিলিয়ে দুই দলের ১১০ বারের দেখায় ব্রাজিলের ৪৫ জয়ের বিপরীতে, আর্জেন্টিনার জয় ৩৯ টি।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
