ব্রঙ্কসে বাফা’র বৈশাখী উৎসব
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও উৎসবে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার। গত ১০ মে রবিবার প্রবাসে দেশীয় সংস্কৃতির বৈশাখী উৎসবে ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজারে হাজারো বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।
রোববার দুপুর সাড়ে ৩টায় বাফা স্টুডিওর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। বর্ণিল পোশাকে সেজে ওঠা নারী, পুরুষ ও শিশুরা ঢাক-ঢোলের বাদ্যির সঙ্গে নেচে গেয়ে স্টারলিং এভিনিউতে শোভাযাত্রার শুরু হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের নানা প্রতিচ্ছবি প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়। ওভাল পার্ক ঘুরে শোভাযাত্রাটি অলমস্টেড এভিনিউয়ের উৎসব মঞ্চে এসে শেষ হয়।
এরপর অলমস্টেড এভিনিউতে শুরু হয় বৈশাখী উৎসব। মেলায় বসেছিল বিভিন্ন পণ্যের পসরা। দেশীয় পোশাক, নজরকাড়া গহনা, হাতে তৈরি শিল্পকর্ম ও শিশুদের রঙিন খেলনায় সেজে উঠেছিল প্রতিটি স্টল। আগত দর্শনার্থীরা উৎসুক মনে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং পছন্দের জিনিস কেনেন।
স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, বৈশাখীর সুর, নৃত্য এবং কবিতা আবৃত্তি ছিলো অন্যতম আকর্ষণ। বাফার শিক্ষার্থী ছাড়াও সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আফতাবুজ্জামান স্পন্দন, যোগমায়া, তারেক, সিয়াম শাহাদাত, বুলা আফরোজ, শারমিন তানিয়া, ইশরাত শার্মি ও তাহমিনা শহীদ প্রমুখ। নৃত্য পরিচালনায় ছিলেন মারিয়া স্মৃতি, সাচী পেনে ও রাধিকা সামছুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শামিমারা বেগম ও নাসরিন সাহানা।
অনুষ্ঠানে নিউইয়র্কের সিনেটর নাথালিয়া র্ফান্দাদেজ, কাউন্সিল ওমেন আমান্দা ফারিয়াস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা চারজন গুণী নারীকে বিশেষ সম্মাননা জানানো হয়। সিনেটর নাথালিয়া ফার্নান্দেজের হাত থেকে সাংস্কৃতিক কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ প্রক্লেমেশন গ্রহণ করেন শামিমারা বেগম ও ফারজানা ইয়াসমিন। কাউন্সিল ওমেন আমান্দা ফারিয়াস তাহমিনা শহিদ, ক্লারা রোজারিও, দুররে মাকনুন নবনী ও নাসরিন সাহানার হাতে তুলে দেন সাইটেশন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সালেহ আহমেদ, সাইদুর রহমান লিংকিন ও মুজাহিদ আনসারী প্রমুখ।
বৈশাখী উৎসবের মূল উদ্দেশ্য সম্পর্কে বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন বলেন, ‘‘প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা, বিশ্ব মঞ্চে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা এবং সকলের মধ্যে একাত্মতা সৃষ্টি করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।"
সন্ধ্যা পর্যন্ত স্টারলিং বাংলাবাজার প্রবাসী বাঙালিদের আনন্দ আর উল্লাসে মুখরিত ছিল, যা প্রমাণ করে প্রবাসেও বাঙালি সংস্কৃতি তার স্বকীয়তা বজায় রেখেছে।”
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
