ব্রংকসে প্রবাসী বাংলাদেশিরা জাকির চৌধুরীর পেছনে ঐক্যবদ্ধ। নিউইয়র্
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬
এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকিরের পক্ষে ঐক্যবদ্ধ কমিউনিটি
ব্রংকসে প্রবাসী বাংলাদেশিরা জাকির চৌধুরীর পেছনে ঐক্যবদ্ধ। নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭’র এসেম্বলিম্যান হিসেবে আগামী নির্বাচনে তিনি প্রার্থী। এসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ এ প্রায় ৫ হাজার বাংলাদেশি ভোটার বাস করেন। তারা ভোট দিতে গেলে এবং দেশি প্রার্থীর প্রতি সর্মথন জানালে তার বিজয় নিশ্চিত। অতীতে এই আসনে ৪ হাজার ভোট পেয়ে এসেমব্লিম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। নিউইয়র্ক সিটি এবং স্টেটের মূলধারায় বাংলাদেশী আমেরিকানদের সরব উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিশেষ করে সিটি কাউন্সিলে বাংলাদেশী বংশোদ্ভুত শাহানা হানিফের পরপর দুবার জয় আর জজ পদে বাংলাদেশী-আমেরিকান সোমা সাঈদের জয়ের ঘটনায় কমিউনিটির অনেকেই মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন। অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহানা হানিফ ও সোমা সাঈদ নির্বাচিত হওয়ার পর মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা আগ্রহী হয়ে উঠছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অংশ নিতে তার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই গত ১১ জানুয়ারি রোববার জাকিরের নির্বাচনী এলাকা ব্রংকসে আয়োজন করা হয় বিশাল কিক-অফ র্যালি। জুন মাসে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রংকসের স্টারলিং-বাংলাবাজারে আয়োজিত এই র্যালিতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। ফলে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর ক্যাসেলহিল ও আশেপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। ‘জাকির ফর দ্য ব্রংকস’ ব্যানারে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে জাকির চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এর আগে রং বেরংএর এক গুচ্ছ বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়।
কিক-অফ র্যালিতে জাকির চৌধুরী নিজের প্রার্থিতা ঘোষণা করে বলেন, মাত্র ২১ বছর বয়সে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসি। আমি বেসমেন্টে থেকেছি, ট্যাক্সি চালিয়েছি, উবার ও লিফট চালিয়েছি। কিন্তু কখনো লক্ষ্য-উদ্দেশ্য থেকে সরে যাইনি। আমি বিশ্বাস করতাম শিক্ষাই পরিবর্তনের একমাত্র পথ। তাই কষ্ট করে, সংগ্রাম করে লেখাপড়া চালিয়েছি এবং পরবতীর্তে অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করে সিপিএ হয়ে নিজস্ব ব্যবসা শুরু করেছি। তিনি বলেন, আমি অভিবাসীদের সমস্যার কথা জানি। তাই ইমিগ্রান্টদের অধিকার, যুব উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলধারার রাজনীতিতে এসেছি। তিনি বলেন, সবার সহযোগিতায় সুয়োগ পেলে শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পরিবর্তন আনতে কাজ করবেন তিনি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
