‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে কাজ করছে চট্টগ্রাম চেম্বার’
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯
শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও বাণিজ্য সহজীকরণে কাজ করছে বলে জানিয়েছেন চেম্বারের সহসভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন।
বুধবার (১০ জুলাই) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স সাংবাদিকদের তিনি একথা জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল, খাদ্যশস্য আমদানিতে ঢাকা থেকে আইপি ইস্যু এবং চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন সমস্যা নিরসনে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, সড়ক ঠিক রাখতে ওজন নিয়ন্ত্রণ করতে হলে দেশের সব মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। কেবল চট্টগ্রামে কেন হবে। এখানকার ব্যবসায়ীদের লোকসানে ফেলতে এটি করা হয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুরোপুরি চালুকরণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের ব্যবস্থা, ব্যবসায়ীদের সমস্যা নির্ধারণে গবেষণা সেল গঠন, ব্যবসা সহজীকরণসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে গঠন করা হয়েছে কয়েকটি উপ-কমিটি। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন গতিশীল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করতে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পূর্ণাঙ্গ রূপে চালু করতে সহসভাপতি তরফদার মো. রুহুল আমীনকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-শাহরিয়ার জাহান, নাজমুল করিম চৌধুরী শারুন, সাকিফ আহমেদ সালাম।
তরফদার মো. রুহুল আমীন জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পূর্ণাঙ্গরূপে চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সদস্যদের জন্য ক্লাব চালু, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কীভাবে সহজে ঋণের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমাদের পর্যালোচনা চলছে। বিশ্বের অন্যান্য দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পর্যালোচনা করতে একটি গবেষণা সেল গঠন করা হবে।
তিনি বলেন, আমরা কেবল নির্দিষ্ট একটি শ্রেণির ব্যবসায়ীদের নিয়ে কাজ করবো না। একজন ছোট ব্যবসায়ীকে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব।
চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বে-টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সঠিক পদ্ধতিতে এক্সপ্রেসওয়ে নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুত গতির ট্রেন চালু এবং চট্টগ্রাম নগরে মেট্রো রেল চালুর বিষয়ে সরকারের কাছে দাবি জানানো হবে জানিয়ে তিনি বলেন, নতুন কমিটিতে অনেক তরুণ নেতৃত্বে এসেছে। সবাই বনেদি ব্যবসায়ী পরিবারের। তাই এখানে ব্যবসার সমস্যাগুলো তারা জানেন। ব্যবসা কীভাবে সহজ করা যায় তা নিয়ে আমরা কাজ করবো।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
