বৈরী আবহাওয়ায় বন্ধ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। ফলে পণ্য খালাস নিতে এসে বুকিং দিয়ে পেয়েও অলস বসে আছে চার শতাধিক লাইটার জাহাজ। তবে জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে।
সাগর শান্ত না হওয়া পর্যন্ত বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকবে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত শনিবার থেকে চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রবিবারও তা বহাল ছিল। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে দিনভর ভারী বর্ষণও হতে পারে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের জেটিতে সাড়ে ৯ মিটার ড্রাফট ও ১৯০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ ভিড়তে পারে, যা মাঝারি আকারের। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা বড় জাহাজগুলো (মাদার ভেসেল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট জাহাজে (লাইটার) পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন গন্তব্যে যায়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস নিতে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সিরিয়াল অনুযায়ী বুকিং দিয়ে থাকে। সে অনুযায়ী ছোট জাহাজ আউটারে গিয়ে সংশ্লিষ্ট জাহাজ থেকে পণ্য খালাস করে।
বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, সাগর খুবই উত্তাল। লাইটার জাহাজ যেতে পারছে না। তাই গত শনিবার থেকে ৪০০ লাইটার অলস বসে আছে। এ অবস্থা চলতে থাকলে সিরিয়াল তৈরি হয়ে জটিল আকার ধারণ করতে পারে। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাসেল বলেন, সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে লাইটার যেতে পারছে না। তাই জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। তবে আমাদের শ্রমিকরা প্রস্তুত আছে।
চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাছির উদ্দিন বলেন, কিছুটা বিঘœ ঘটলেও জেটিতে পুরোদমে কাজ চলছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে কাজ বন্ধ রয়েছে। আশা করি আজ সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। বন্দরসূত্রে জানা গেছে, গতকাল রবিবার পর্যন্ত বহির্নোঙরে বিভিন্ন পণ্য নিয়ে আসা ৬৮টি জাহাজ অবস্থান করছিল।
এর মধ্যে ১৪টি কনটেইনার পণ্যবাহী। বাকি ৫৪টিতে রয়েছে সিমেন্ট ক্লিংকার, চিনি, লবণ, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য। জেটিতে অবস্থান করা ১৬ জাহাজের মধ্যে সবগুলোতে কাজ হয়েছে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, জেটিতে অধিকাংশ জাহাজই কনটেইনার পণ্যবাহী। তাই বৃষ্টি হলেও পণ্য খালাসে কোনো সমস্যা হয় না।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
