বৈঠকে কি ট্রাম্প-মামদানি সম্পর্কের বরফ গলবে
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫
নিউইয়র্কের মেয়র নির্বাচনের প্রচারে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে ‘শত্রু’ অ্যান্ড্রু কুওমোকেও সমর্থন করে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে দেশ থেকে তাড়ানোরও হুমকি দেন। যারা তাঁকে ভোট দেবেন, তারা ‘বেকুব’– এমনটাও বলেছিলেন। কিন্তু এসবে কাজ হয়নি। নির্বাচিত হন মামদানি। আর অভিষেক ভাষণে তির্যক ঠাট্টা করে ট্রাম্পকে বলেন, ‘ভলিউমটা একটু বাড়িয়ে নিন।’
এসব তো সবার জানা। এগুলো কেবল ‘টক অব দ্য টাউন’ ছিল না, আলোচনা হয়েছে সারাবিশ্বে। এবার সেই ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র। আজ শুক্রবার হোয়াইট হাউসে এ বৈঠক হওয়ার কথা। এ বৈঠক কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর অন্য কোনো অর্থ আছে?
বৈঠক নিয়ে চলতি সপ্তাহে দুজনকেই কথা বলতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ওভাল অফিসে অনুষ্ঠিতব্য ‘বহু প্রতীক্ষিত’ বৈঠকের খবর নিশ্চিত করেছেন খোদ ট্রাম্পই। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তিনি। স্থানীয় সময় গত বুধবার রাতে পোস্টটিতে তিনি মামদানির পুরো নাম উল্লেখ করেন, যেখানে
মধ্যভাগের ‘কওম’ পদবিও ছিল। তিনি জানান, মামদানি তাঁকে বৈঠকের জন্য অনুরোধ করেছেন। এরপরই লেখেন, ‘পরবর্তী বিবরণ আসছে!’
নবনির্বাচিত মেয়র মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ‘অনুষ্ঠানিকতা’ থাকে। ওই সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হতে পারে, সে সম্পর্কে তিনি বলেন, নবনির্বাচিত মেয়র ট্রাম্পের সঙ্গে ‘জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও মাত্র দুই সপ্তাহ আগে ১০ লাখের বেশি নিউইয়র্কবাসী যে সামর্থ্যের এজেন্ডার পক্ষে ভোট দিয়েছেন’, তা নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন।
গত কয়েক মাস ধরে মামদানির সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি তাঁকে ‘কমিউনিস্ট’ হিসেবে ভুলভাবে চিহ্নিত করেন। সেই সঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেন, মামদানি নির্বাচিত হলে শহর ধ্বংস হয়ে যাবে। তিনি উগান্ডায় জন্ম নেওয়া এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া এ গণতান্ত্রিক সমাজতন্ত্রীকে দেশ থেকে বহিষ্কারেরও হুমকি দেন। নিউইয়র্কের ফেডারেল তহবিল আটকে দেওয়ার কথাও বলেন।
কিন্তু সবকিছুর পরও গত নভেম্বরের নির্বাচনে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন মামদানি। তখন একাধারে জর্জিয়া, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় হারের মুখ দেখেন রিপাবলিকানরা। তবে সবচেয়ে খারাপভাবে হার হয় নিউইয়র্কে।
এর আগে গত রোববার রাতে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি মামদানির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। দুজনের সম্পর্ক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কিছু একটা সমাধান করব।’ পরদিন মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করার আশা করছেন। তাঁর দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
ভোটে বিজয়ী হওয়ার কয়েক মাস আগেও ব্যাপক পরিচিতি ছিল না ৩৪ বছরের মামদানির। সামাজিক মাধ্যমে অনেক ফ্যান, ফলোয়ার পেলেও রাজনীতির মাঠে ছিলেন অখ্যাত। পরে তিনিই হন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের মেয়র। আর বিজয় ভাষণে বলেন, তিনি চান নিউইয়র্ক দেশকে দেখাক যে, কীভাবে প্রেসিডেন্টকে পরাজিত করতে হয়। আগামী ১ জানুয়ারি মেয়র পদে শপথ নেবেন তিনি।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
