বেগমপাড়ার বেগমের সঙ্গে কানাডা ভ্রমণ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২
সর্ববৃহৎ জলপ্রপাত নায়াগ্রা দেখার অভিপ্রায়ে গত ৫ অক্টোবর নিউইয়র্ক লাগোরগা এয়ারপোর্ট থেকে ফ্লাই এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজে সকাল ১০টা ৩৭ মিনিটে আকাশে বাতাসে ভর করে ১২টা ৩৭ মিনিটে কানাডার পিটারসন টরেন্টো এয়ারপোর্টে নামলাম।
নিউইয়র্কে বোডিং শেষ করে বসেছিলাম প্লেনের জন্য। একজন সুদর্শন পুরুষ আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বাংলাদেশি কিনা।
বললাম, জি। সঙ্গে ছিল তার সহধর্মিণী। আমরা সবাই পরিচিত হলাম। তারা টরেন্টো থাকেন। নিউইয়র্ক গিয়েছিলেন আত্মীয়কে দেখতে। আমাকে চাসহ আপ্যায়ন করলেন। আমি জার্মানির মনোগ্রাম খচিত একটি শো-পিস উপহার দিলাম।
একপর্যায়ে জানতে চাইলাম, টরেন্টো বেগমপাড়া আসলে কী। আমি যেতে চাই। ভদ্র মহিলা হেসে দিয়ে বললেন, তিনিই বেগমপাড়ার একজন বেগম। শুনলাম, বেগমপাড়ার বেগমদের কথা। আসলে হংকং চাইনিজরা শতাব্দী ধরে এই বেগমপাড়ায় বসবাস করেন। বাংলাদেশের লোক হাতেগোনা। রয়েছে পাকিস্তানি, ভারতীয় ও তুরস্কসহ আরব দেশের বেগমরা। এখানে ওই সমস্ত দেশের ধনী পরিবারের বেগমরা তাদের বাচ্চাদের নিয়ে থাকেন ও বাচ্চাদের ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ান। আর তাদের স্বামীরা নিজের দেশে বা অন্য কোথাও ব্যবসা করেন বা বড় বড় চাকরি করেন। টরেন্টো আসা যাওয়া করেন মাঝে মাঝে।
এখানে বেগমরা সন্তানদের নিয়ে থাকেন, তাই এর নাম বেগমপাড়া। এরা সবাই ধনী পরিবার ও শিক্ষিত। যেমন এই বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং তার স্বামী কিবরিয়া বাংলাদেশের একটি বৃহৎ চার্টার্ড অ্যাকাউটেন্টন কোম্পানির মালিক।
তবে দুই-একজন অবৈধ সম্পদের মালিক আছেন বলে স্বীকার করেন। এই বেগম তাদের সঙ্গে আমাকে নিয়ে গেলেন। দুপুরের খাবারের পর বেগমপাড়ার বেশ কয়েকজন বেগমদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বেগমপাড়া নিয়ে আমার যে নেগেটিভ ধারণা ছিল, তা দূর হলো। আশা করি আপনাদের নেগেটিভ ধারণা থাকলেও দূর হবে।
তবে অন্য একটি ব্যাপার খুব আহত করেছে আমাকে। কানাডা আসার প্রায় দুই মাস আগে যাদের বলেছিলাম, আমি কানাডা আসব আপনাদের দেখতে। আমার খুব চেনা তিন-চারজন সাংবাদিক, লেখক ও বিউটি সেলুনের মালিক যে আমাকে সবসময় বলতো, ভাই, আমার এখানে বেড়াতে আসবেনই। কিন্তু তারা কেউই আসেননি বা আসার সময় পাননি আমার হোটেলে। আমি তাদের সাথে সামনা-সামনি হ্যালো বলার জন্যই টরেন্টো এসেছিলাম। একজন অবশ্য গাড়ির অভাবে আসতে পারেননি। অন্যজন সেমাই বানিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন, যা নিয়ে অনেক মজা হয়েছে। অন্য দুইজন ফোন ধরেনি বা ব্যাকও করেননি। সবাইকেই ধন্যবাদ।
অন্যদিকে ইমিগ্রেশন অফিসার আমাকে অনেক প্রশ্নের মাঝে জিজ্ঞাসা করলেন- আমার কাছে বন্দুক আছে কিনা? বললাম, নাই। আর মনে মনে বললাম, বন্দুক থাকলে তোমাকে ভয় দেখিয়ে বের হয়ে যেতাম। কারণ সে আমাকে এক ঘণ্টায় হাজারের একটু কম প্রশ্ন করেছে। সর্বশেষে আমি বললাম, আপনি জার্মানি আসলে আমরা এত কথা জিজ্ঞাসা করব না। হেসে বলল, না আমি জার্মানি যাব না। আমি যাব ঢাকা, তোমাদের ঢাকা। এমনটাই ছিল বেগমের সঙ্গে কানাডা ভ্রমণ।
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
