বৃটিশ শাসনে প্রস্তুত টাইগাররা
প্রকাশিত: ৮ জুন ২০১৯
এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। সেই মিশনের তৃতীয় ম্যাচে কার্ডিফে রোববার মরগান-রুটের ইংল্যান্ড মুখোমুখি হবে এশিয়ার অন্যতম পরাশক্তি বাংলাদেশের। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ।
বাংলাদেশের প্রত্যাশার পারদ এ বিশ্বকাপে সবচেয়ে উঁচুতে। এ বিশ্বকাপে বাংলাদেশ দলকে বলা হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সও আশা জাগানিয়া।
টাইগারদের বিশ্বকাপ শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২১ রানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে পরাজিত হলেও ২৪৪ রানের স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশ লড়াই করেছে দারুণভাবে।
ইংল্যান্ডেরও একই অবস্থা। বাংলাদেশের মতো এটিও তাদের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে যায় ইংল্যান্ড।
দ্বিতীয় ম্যাচে ভাগ্যদেবী সহায় ছিল না বাংলাদেশের। এছাড়া উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কিপিংয়ে ভুল আর ব্যাটিংয়ে রান আউটের শিকার হওয়া যেন বদলে দিয়েছিল ম্যাচের মোড়। তবে অভিজ্ঞ এ ক্রিকেটারের সামর্থ্য সবারই জানা।
কার্ডিফে গত দুই ম্যাচে পেসাররা ভালো করায় এ ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে রুবেলের। কার্ডিফের গত দুই ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি বল হাতে জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি দলে থাকলে কমতে পারে একজন ব্যাটসম্যান।
অন্যদিকে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ ছন্দে নেই। গত ম্যাচে দিয়েছিলেন ৫ ওভারে ৪৩ রান। নিতে পারেননি কোনো উইকেট। এছাড়া কাঁধের চোটও রয়েছে। তার বদলে একাদশে ঢুকতে পারেন লিয়াম প্লাঙ্কেট।
কার্ডিফের সোফিয়া গার্ডেন বরাবরই বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড। ২০০৫ এ অস্ট্রেলিয়াকে হারানোর পর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। তবে স্বাগতিক দল ইংল্যান্ডকে হারানোটা খুব একটা সহজ হবেনা। ব্যাটিংয়ে জেসন রয়, জো রুট আর ইয়ন মরগানদের মোকাবেলা করবে বাংলাদেশের বোলাররা।
তামিম ইকবালদের মুখোমুখি হতে হবে জোফরা আর্চারের গতি আর সুইংয়ের। অলরাউন্ডার বেন স্টোকস একাই পারেন ম্যাচের রং বদলে দিতে।
তবে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসানও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এজন্য কার্ডিফের মাঠ অপেক্ষায় থাকবে টাইগারদের আরেকটি থাবার জন্য। যে থাবায় পরাস্ত হবে ইংলিশরা। সব মিলিয়ে ব্যাটিং,বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা বিভাগে একসঙ্গে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাসী টাইগারদের বৃটিশ শাসন করতে খুব একটা বেগ পেতে হবে না।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
