বিশ্বদরবারেও প্রশংসিত বাংলাদেশ: জয়
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়ন বিশ্বদরবারেও প্রশংসিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে চতুর্থ বিপিও সম্মেলন-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে বক্তৃতায় জয় এ কথা বলেন। এ বিজনেস প্রসেস আউটসোর্স বা বিপিও সম্মেলন চলবে সোমবার (২২ এপিল) পর্যন্ত। ‘ট্রান্সফর্মিং সার্ভিসেস ট্যু ডিজিটাল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে ১২টি সেশনে থাকছে আটটি সেমিনার। এছাড়াও তিনটি গোলটেবিল আলোচনা হবে।
জয় বলেন, যখন আমাদের সরকার ক্ষমতায় এলো (২০০৯) তখন দেশের মাথাপিছু আয় ছিলো প্রায় ৫০০ মার্কিন ডলারের মতো। এখন সেই আয় প্রায় দুই হাজার মার্কিন ডলার, এটা আরও দ্রুত বাড়ছে। এই অগ্রগতি আমার জন্য খুবই গর্বের বিষয়। ১০ বছর আগে আমি যখন গ্রামে গিয়েছি দেখেছি, মানুষ মানবেতর জীবন যাপন করেছে, (শরীরে) পোশাক প্রায়ই নেই, খালি পায়ে থাকতো। এখন আমি যখন গ্রামে যাই, মানবেতর অবস্থায় থাকা কোনো মানুষ দেখি না। আমি বাংলাদেশে শেষ কবে কাউকে খালি পায়ে হাটতে দেখেছি মনে পড়ে না। আর অবশ্যই, সবার এখন মোবাইল ফোন আছে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আমরা যেসব উন্নয়ন করছি তা আন্তর্জাতিক প্রেক্ষাপটেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। ইউরোপের একটি দেশের প্রেসিডেন্ট আমাদের প্রশংসা করেছেন। বিশেষ করে প্রতিটি গ্রামে দ্রুততম সময়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন খুবই প্রশংসিত হচ্ছে। আমরা প্রায় ৪৫০০ ডিজিটাল সেন্টার তৈরি করেছি। আর প্রায় ২৫০০ পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করেছি। আমরা চেষ্টা করেছি এবং এখনো কাজ করছি যেন আইটি সেবাকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় নেওয়া যায়, যেন একজন মানুষও (এই সেবা ও সুবিধা থেকে) বঞ্চিত না হোন। এসব প্রশংসা যখন শুনি তখন খুবই গর্বিত বোধ করি, কারণ এই দুইটি বিষয়ই ছিল আমার ব্যক্তিগত পদক্ষেপ থেকে নেওয়া।
বিপিও খাতকে রাজধানীর বাইরেও সম্প্রসারিত করার পরিকল্পনার কথা জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বিপিও খাতকে আমরা ঢাকার বাইরেও সম্প্রসারিত করতে চাই। সব উন্নয়ন ঢাকাকেন্দ্রিক হয়। আর অন্যরা অবহেলিত থেকে যায়। সেজন্য আমরা সবাইকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে চাই। এ লক্ষ্যে ঢাকার বাইরে ২০টি জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিভাগ, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ।
সম্মেলনের সেমিনার ও বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ৯০ জন বক্তা ছাড়াও ১৩২ জন বিশেষজ্ঞ অংশ নেবেন।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
