বিশ্বজুড়ে স্বর্ণের দামে লাগামহীন ঊর্ধ্বগতি, দায়ী চীন?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪
বিশ্ববাজারে চলতি বছর প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড ২ হাজার ৪০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৩ হাজার ৬২৫ টাকা) পর্যন্ত। বর্তমানে তার থেকে খানিকটা কম হলেও বাজারের চড়াভাব এখনও বজায় আছে এবং যে কোনো সময়ে ফের আগের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কা— উভয়েই রয়েছে।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের এই নাটকীয় ঊর্ধ্বগতি পুরোপুরি স্বাভাবিক নয়; কারণ এর মূলে রয়েছে মূল্যবান এই ধাতুটি ক্রয় এবং সঞ্চয়ের প্রতি চীনের লাগামহীন আগ্রহ। প্রসঙ্গত, চীন বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ।
ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্য-ইউক্রেনে যুদ্ধ এবং ডলারের মূল্যের ওঠানামার কারণে সৃষ্ট অনিশ্চয়তা থেকেই স্বর্ণ ক্রয় ও সঞ্চয়ের প্রতি আগ্রহ চীনে বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক, বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারী থেকে শুরু করে খুচরা পণ্য বিক্রেতা, এমন সাধারণ লোকজনও যে যেভাবে পারছেন— স্বর্ণ কিনছেন ও মজুত করছেন। তাদের এই আগ্রহের প্রধান কারণ ভবিষ্যতে সম্ভাব্য অর্থনৈতিক অনিশ্চয়তা।
আন্তর্জাতিক বাজারে এতদিন পর্যন্ত যুগপৎভাবে স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন এবং ভারত; কিন্তু গত বছর চাহিদার নিরিখে ভারতকে ছাড়িয়ে গেছে চীন। ২০২৩ সালে শতকরা হিসেবে যেখানে চীনা ক্রেতাদের মধ্যে স্বর্ণালঙ্কার কেনার প্রবণতা বেড়েছে ১০ শতাংশ, সেখানে ভারতীয় ক্রেতাদের মধ্যে স্বর্ণের অলঙ্কার কেনার প্রবণতা কমেছে ৬ শতাংশ।
স্বর্ণালঙ্কার কেনার প্রবণতার পাশাপাশি স্বর্ণকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বিনিয়োগের হারও বেড়েছে চীনে। ব্লুমবার্গের হিসেবে বলছে—২০২৩ সালে স্বর্ণের মাধ্যমে বিনিয়োগের হার চীনে বেড়েছে ২৮ শতাংশ।
সামনের বছরগুলোতে অর্থের পরিবর্তে স্বর্ণের মাধ্যমে ব্যবসায়ীক বিনিয়োগের প্রবণতা চীন আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন হংকংভিত্তিক বাজার বিশ্লেষণকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ক্ল্যাপউইজিক।
আমদানিতে উল্লম্ফণ
অভ্যন্তরীণভাবে বিশ্বের সর্বচ্চ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও চাহিদার সঙ্গে সঙ্গতি রাখতে স্বর্ণ আমদানির মাত্রাও ব্যাপকভাবে বাড়িয়েছে চীন। গত দুই বছরে ২ হাজার ৮০০ টনেরও বেশি স্বর্ণ আমদানি করেছে চীন, যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমে থাকা স্বর্ণের মজুতের এক তৃতীয়াংশ।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে পরিমাণ স্বর্ণ আমদানি করেছে বেইজিং, তা গত বছরের জানুয়ারি থেকে মার্চের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
চীনের কেন্দ্রীয় ব্যাংক দ্য পিপলস ব্যাংক অব চায়না টানা ১৭ মাস ধরে স্বর্ণ কিনেই চলেছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকেই স্বর্ণ কিনছে পিপলস ব্যাংক অব চায়না। ২০২৪ সালেও এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, চীনের ক্রেতাদের একটি সাধারণ প্রবণতা হলো যখন স্বর্ণের দাম বাড়বে, তখন তা কেনা বন্ধ রাখা এবং যখন দাম কমবে— তখন ফের কেনা শুরু করা।
চীনের সরকার অবশ্য সম্প্রতি একটি বিবৃতি জারি করে বেসরকারি বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের সতর্কবার্তা দিয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, ক্রেতারা যদি তাদের চাহিদায় লাগাম না দেন, তাহলে অদূর ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতে তার ক্ষতিকর প্রভাব পড়বে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
