বিশ্বকাপে তিন কারণে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
বিশ্বকাপ কিংবা বড় কোনো আসর মানেই দক্ষিণ আফ্রিকা সুপার ফ্লপ। কিন্তু তবুও কমপক্ষে প্রথম রাউন্ড পার হয়ে সম্ভাবনা তৈরি করে তারা। এরপর ভাগ্যদেবী আর সহায় হয় না। কিন্তু এবারের আসরে প্রোটিয়াদের দৈণ্যদশা ফুটে উঠেছে। প্রথম তিনটি ম্যাচই হেরে বসে তারা।
প্রথম তিনটি ম্যাচ হারের পরে সমর্থকরা আশা করেছিলেন ফাফ দু প্লেসির দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচগুলিতে শক্ত লড়াই করবে। কিন্তু সেই লড়াই পাওয়াই গেল না চারবারের সেমি-ফাইনালিস্টদের কাছে। ২৩ জুন পাকিস্তানের কাছে লর্ডসে ৪৯ রানে হেরে এবারের মতো শেষ হয় প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান। ২০০৩-এর পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের নক-আউট পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হল।

যদিও এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সেরা দল নিয়ে আসতে ব্যর্থ হয়। যেই দলটি এসেছিল, তা তাদের আগেকার দলগুলির তুলনায় খুবই দুর্বল। গত কয়েক মাসে দক্ষিণ আফ্রিকার বেশ কিছু সিরিজ জিতলেও সেগুলি শক্তিশালী দলের বিপক্ষে ছিল না।
চোট-আঘাতে জর্জরিত দল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতি এবং পরিকল্পনা ধাক্কা খায় প্রথম থেকেই। বিশেষ করে, তাদের পেস বোলিং বিভাগ। অভিজ্ঞ ডেল স্টেইন এবং প্রতিভাবান পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিকে নিয়ে তারা পরিকল্পনা করে। কিন্তু স্টেইনের চোট এবং তার দল থেকে ছিটকে যাওয়া ভীষণভাবেই পরিকল্পনা ব্যাহত করে। চোটের জন্য সব ম্যাচে খেলতে পারেননি এনগিডিও। পেস-নির্ভর বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকা এমন ধাক্কা খাওয়ার পরে মাত্র একটি ম্যাচে খেলানো হয় স্টেইনের পরিবর্তে বেউরন হেনড্রিক্সকে। তিনি দলের ভরসার প্রতীক হতে পারেননি।

প্রোটিয়া দলে এবার অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ থাকলেও মাঠে দলের সিনিয়রদের মধ্যে অধিনায়ক ডু প্লেসিস ছাড়া আর কাউকে জ্বলে উঠতে দেখা যায়নি। খারাপ ফর্ম থাকা সত্ত্বেও দলে নেয়া হয়েছিল হাসিম আমলাকে। কিন্তু তিনি নিজেকে প্রমাণের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ফর্মে ছিলেন না কুইন্টন ডি কক, জে পি ডুমিনি, ডেভিড মিলারের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। তবে রাবাদাকে নিয়ে এবার স্বপ্ন দেখেছিল প্রোটিয়ারা। বলা হচ্ছিল এবারের বিশ্বকাপ হবে রাবাদার সঙ্গে ভারতের জসপ্রীত বুমরার লড়াইয়ের মঞ্চ। কিন্তু দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কয়েক মাস আগে আইপিএল-এ দুর্দান্ত বল করলেও বিশ্বকাপে নিয়েছেন মাত্র ছ'টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে এখনও যে এবি ডি ভিলিয়ার্স-এর কোনও বিকল্প উঠে আসেনি, তা পরিষ্কার হয়ে গেল এবারের বিশ্বকাপে। পঁয়ত্রিশ বছরের এবি ডি এখনও হেসেখেলে ঢুকতে পারেন দু'প্লেসির এই সাধারণ মানের দলে। কিন্তু তিনি নিজেই এক বছর আগে অবসর নিয়ে কেন বসলেন, তা তিনিই জানেন। আর সাম্প্রতিক বিতর্ক অনুযায়ী তিনি যদি সত্যিই দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করে থাকেন, তাহলে দোষের ভাগীদার তিনিও। এখনও বেশ কিছু বছর এবি ডি-র ক্রিকেট বাকি রয়েছে। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তা পেল না আর এর দায় ওই মারকাটারি ব্যাটসম্যানের ঘাড়েও পড়ে। মাঝখান থেকে বিতর্কের কারণে মনোসংযোগ ক্ষুণ্ণ হয় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের।

দক্ষিণ আফ্রিকার অন্যতম বড় দুর্বলতা ছিল তাদের মন্থর এবং পরিকল্পনাহীন ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বিপক্ষকে ৩০০ রানের উপরে করতে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। তার উপরে ধীর ব্যাটিং করে দলকে আরও চাপে ফেলেছেন ব্যাটসম্যানরা। মাঝে সাঝে স্ট্রোকের ঝলক দেখিয়েছেন ঠিকই, কিন্তু তাতে সার্বিক পরিকল্পনার অভাব চোখে পড়েছে বেশি।
আর ফিল্ডিং নিয়ে তো দক্ষিণ আফ্রিকা ছিল একেবারে নিরামিষ। নিউজিল্যান্ড ম্যাচে যেভাবে তাদের খেলোয়াড়রা একের পর এক সুযোগ খুইয়েছেন, তা আন্তর্জাতিক লড়াইয়ে ক্ষমার অযোগ্য।
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
