বিশ্বকাপে এ পর্যন্ত ভারত-বাংলাদেশ দ্বৈরথ
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাস খুব একটা দীর্ঘ না হলেও কম অর্জনের নয়। ১৯৯৯ সাল থেকে মাত্র ছয়বার বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। সেরা সাফল্য ২০১৫ এর কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পর্যন্ত। সাফল্য আর ব্যর্থতায় কেবল অভিজ্ঞতাই বেড়েছে।
কাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলা ভারতের বিপক্ষে। কিন্তু সময়ের আবর্তে এ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে মাত্র তিনবার মুখোমুখি হয়েছে।
ভারত-বাংলাদেশ প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালের বিশ্বকাপে। তখন একই গ্রুপে পড়েছিল দুই দল। প্রথম দেখায় পরাশক্তি ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। শেষ দেখা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সে ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ে ভারতের কাছে হেরে বাংলাদেশ বিদায় নেয়। এ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপে মোকাবেলার পরিসংখ্যান দেখা যাক:
২০০৭ বিশ্বকাপঃ
১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ প্রতিপক্ষ দল হিসেবে ভারতকে পায়নি। প্রথম বিশ্বকাপে প্রথম জয় আসে গ্রুপের তিন নম্বর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে বাংলাদেশ ছিল একদমই বিবর্ণ। ২০০৩ বিশ্বকাপে একটি ম্যাচও জয় পায়নি বাংলাদেশ। অন্যদিকে ভারত তখন ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়।

নানা সমীকরণ, অভিজ্ঞতা এবং শক্তিমত্তার বিচারে ভারতই এগিয়েছিল । টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বোলিং আক্রমণে গুটিয়ে যেতে থাকে ভারত। সেদিন বোলিং দুর্দান্ত হয়ে উঠেন মাশরাফী, মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক। বোলিং তোপে ভারতের ব্যাটিং লাইনআপ ছন্নছাড়া হয়ে ১৯১ রান সংগ্রহ করে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দুর্দান্ত অর্ধশতক ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই ৪৮ ওভার ৩ বলেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পায় বাংলাদেশ এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত।
২০১১ বিশ্বকাপঃ

বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা যৌথভাবে ২০১১ বিশ্বকাপ আয়োজন করে। ওই আসর বাংলাদেশের মাটিতে প্রথম বিশ্বকাপ মঞ্চ। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপে দুই দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই ছিল এটি। প্রথমে ব্যাট করতে নেমে বীরেন্দর শেবাগের ও বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৩৭০ রানের বিশাল সংগ্রহ করে ভারত।
৩৭১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু ভারতের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিব আল হাসান অর্ধ শতকের দেখা পেলেও ম্যাচ বাঁচাতে পারেননি। সেদিন ২৮৩ রান সংগ্রহ করেই গুটিয়ে যায় বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপঃ

২০১৫ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের দেখা হয় বাঁচা-মরার লড়াই কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি ছিলো আম্পায়ারিং বিতর্কিত একটি ম্যাচ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মা রুবেল হোসেনের ফুলটস বলে স্কোয়ার লেগে ক্যাচ উঠিয়ে দেন, কিন্তু আম্পায়ার সে বলটি নো-বল হিসেবে গণ্য করে বিতর্কের সৃষ্টি করেন। ফলে রোহিত শর্মা মাঠে থেকে ১৩৭ রানের ইনিংস খেলেন। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বলটির উচ্চতা কোমরের নিচেই ছিল, যেটি নো-বল হিসেবে গৃহীত হয় না।
সে যাত্রায় বেঁচে যাওয়া রোহিত শর্মার ইনিংসের উপর ভর করে ভারতের সংগ্রহ ৩০২ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। সেদিন ৪৫ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
বিশ্বকাপে এ পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয় ভারত –বাংলাদেশ। যেখানে ভারত দুই ম্যাচ ও বাংলাদেশ এক ম্যাচে জয় লাভ করে।
কাল চতুর্থবারের মতো মুখোমুখি হবে দু ‘দল। দেখা যাক এবার কাদের পালা। বাংলাদেশ কে টিকে থাকতে হলে অবশ্যই জিততে হবে আর ভারত জিতলে তাদের পয়েন্ট বেড়ে অবস্থান মজবুদ হবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
