বির্তকিত রেমিট্যান্স ফেয়ারে আসছেন গর্ভনর!
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
নিউইয়র্কের আলোচিত ও বির্তকিত রেমিট্যান্স সেমিনারে আসছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সহ বিভিন্ন ব্যাংকের ডজন খানেক এমডি। এই সেমিনারের অন্যতম উদ্যোক্তা মুক্তধারার বিশ্বজিৎ সাহা। তার এই উদ্যোগ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি সহ নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে পতিত শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে প্রবাসে তাকে চিহ্নিত করা হয়। বিশ্বজিৎ অবশ্য সম্প্রতি তা অস্বীকার করেছেন। তিনি প্রতিবেদককে বলেছেন, আমি কোন দলের নই। আমি বাংলাদেশের। তার এই তকমার কারনে গর্ভনর সহ অনেকেরই এই সেমিনারে আসা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার অফিসের জাঁদরেল এক কূটনীতিক ও উপদেষ্টার অনুরোধ গর্ভনর ফেলতে পারেন নি। বৃহস্পতিবার ওয়াশিংটন দূতাবাস গর্ভনরের অফিস থেকে সেমিনারে যোগদান সংক্রান্ত ইমেইলও পেয়েছে। কিন্তু কৌশলগত কারনে ঢাকায় গর্ভনরের অফিসে এই সেমিনারে যোগদান সংক্রান্ত কর্মসূচি গত বৃহস্পতিবার পর্যন্ত রাখা হয়নি। তা নিয়ে এক ধরনের ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।
গভর্নর ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সাথে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক স্প্রিং মিটিংয়ে অংশগ্রহণ করবেন ২০ থেকে ২৬ এপ্রিল। এই তথ্য ঢাকায় তার অফিস সূত্রে জানা গেছে। ওয়াশিংটনের বৈশ্বিক বৈঠকে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, প্রাইভেট সেক্টর এক্সিকিউটিভ, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং একাডেমিকরা উপস্থিত থাকবেন বলে জানা যায়। ওই বৈঠকে নিজ নিজ দেশ এবং গ্লোবাল অর্থনীতি নিয়ে এবার ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এপ্রিল সকালে ঢাকায় আইএমএফ-এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন গভর্নর। তা শেষ করে গভর্নরের ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক স্প্রিং মিটিং নানাভাবে এবার অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বব্যাপি ‘শুল্ক যুদ্ধ’ শুরুর পর ওই বৈঠকে বিশ্ব অর্থনীতির চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করার কথা আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের। আয়োজকরা বলছেন, তিনি নিউ ইয়র্ক পৌঁছাবেন ১৮ এপ্রিল। তার আগমনের এমন খবর চাউর হলেও গভর্নরের কার্যসূচিতে রেমিট্যান্স ফেয়ারের কিছু রাখা হয়নি বলে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে। তবে বিভিন্ন ব্যাংকের এমডি ও সিইও’দের এই মেলায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
রেমিট্যান্স ফেয়ারের আয়োজকদের অন্যতম একজন গতকাল বৃহস্পতিবার ‘আজকাল’কে জানান, ‘গভর্নরের অফিস থেকে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে। সেই আলোকে বলা যায়, গভর্নর আহসান মনসুর ১৮ এপ্রিল রাতে লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে ডিনার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কাজেই বিষয়টি নিশ্চিত যে তিনি অনুষ্ঠানে আসছেন। তবে নেতিবাচক অনেক কিছু ওভারকাম করে তিনি এখানে আসছেন। একজন উপদেষ্টার ফোন পেয়ে শেষ পর্যন্ত গভর্নর মেলায় আসতে রাজি হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
আগামী ১৯ ও ২০ এপ্রিল বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। আর সহযোগী হিসেবে থাকছে- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। রেমিট্যান্স ফেয়ার-এর এবারের প্রতিপাদ্য- ‘বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ’।
মেলায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ড. মোঃ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মনোয়ার উদ্দীন আহমেদ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মোঃ হাফিজুর রহমান, প্রশাসক, এফবিসিসিআই, মোহাম্মদ মুসলিম চৌধুরী, চেয়ারম্যান, সোনালী ব্যাংক পিএলসি, আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পিএলসি,আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নজরুল ইসলাম স্বপন, চেয়ারম্যান, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, মোঃ মেহমুদ হোসেন, চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক পিএলসি, মনজুরুর রহমান, চেয়ারম্যান, পূবালী ব্যাংক পিএলসি,মোহাম্মদ আব্দুল আজিজ, চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক পিএলসির, মতি উল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি, তারেক রিয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি প্রমুখ।
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
- ট্রাম্প-মামদানি প্যাকেজ
সানিসাইডে ১২ হাজার এপার্টমেন্ট - মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি
- আজকাল ৯১২
- ইরানে কেউ নেতৃত্ব দিতে চাইলেই সে মারা যাচ্ছে : ট্রাম্প
- হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম
- বড় ৫ চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
