বিদেশে যাচ্ছে প্রতিবন্ধী নারীদের তৈরি কার্পেট
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
শারীরিক প্রতিবন্ধিতা জয় করেছেন ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী। কার্পেট তৈরির কাজ করে হয়েছেন স্বাবলম্বী। তাদের বানানো কার্পেট আজ দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে জাপান, আমেরিকা, ফ্রান্স, জার্মানসহ আরও বেশ কয়েকটি দেশে।
প্রথমে তারা স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করতেন। ধীরে ধীরে তাদের কাজের পরিধি বেড়েছে। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় তা বিদেশেও রফতানি হচ্ছে।
ময়মনসিংহ নগরীর বলাশপুর পালপাড়ার মৃত আব্দুল হামিদ মোল্লার মেয়ে ময়না আক্তার (২৬)। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজার থেকে ফেরার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় হাঁটুর নিচ থেকে তার বাম পা কেটে ফেলা হয়। দেড় মাস চিকিৎসা শেষে পঙ্গু হয়ে বাসায় ফেরেন ময়না।
ময়নার জীবন কীভাবে চলবে –এই নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার বাবা আব্দুল হামিদ ও মা সাফিয়া বেগম। ওই বছরের নভেম্বর মাসে মারা যান ময়নার বাবা। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে চিন্তায় পড়েন ময়নার মা সাফিয়া বেগম। এর ১৫ দিনের মাথায় প্রতিবেশী এক ভাইয়ের সহায়তায় ময়না কাজ পান প্রতিবন্ধী নারীদের সংগঠন ময়মনসিংহ মহিলা ক্লাবের কার্পেট কারখানায়।
কার্পেট তৈরির কাজ শিখতে ময়নার সময় লাগে মাত্র ৬ মাস। এরপর থেকে মাইনে পাওয়া শুরু করেন। বর্তমানে ময়নার আয়ে তার ছয় সদস্যের সংসার চলে; ছোট এক বোনের লেখাপড়ার খরচও যোগান তিনি।
ময়না বাংলা ট্রিবিউনকে জানান, কার্পেট কারখানায় কাজ শিখে এখন তার জীবন পাল্টে গেছে। এখন নিজেকে আর প্রতিবন্ধী মনে হয় না তার।
ময়নার পরামর্শ, প্রতিবন্ধী অবস্থায় যারা ঘরে বসে আছে, তাদের উচিত কাজ শেখা এবং সে কাজ করা। এটাই সবাইকে স্বাবলম্বী করে তুলবে।
শুধু ময়না নয়; ময়মনসিংহ মহিলা ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায় বর্তমানে তার মতো দেড়শ’ প্রতিবন্ধী নারী কাজ করছেন। নিজেদের আয়ে তারা সংসার খরচ চালাচ্ছেন।
ময়মনসিংহ মহিলা ক্লাবের ইনচার্জ তাহমিনা আক্তার জানান, ফ্রান্সের তেইজি ব্রাদার কমিউনিটির ব্রাদারেরা ১৯৯৭ সালে ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার নামে একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা করেন। পরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে ২০০০ সালে এই মহিলা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ওই সময়ই এখানে কার্পেট ও হস্তশিল্পের কারখানা গড়ে তোলা হয়। অসহায় প্রতিবন্ধী নারীরা কাজ শিখে এখান থেকেই আয়-রোজগার করে থাকেন।
তিনি আরও জানান, প্রতিবন্ধী নারীদের হাতে তৈরি দৃষ্টিনন্দন কার্পেট ও অন্য হস্তশিল্প পণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন জাপান, আমেরিকা, ফ্রান্স, জার্মানসহ প্রায় ৮-১০টি দেশে যাচ্ছে।
নারী প্রতিবন্ধীদের নানা সমস্যার কথা তুলে ধরে তাহমিনা আক্তার জানান, মহিলা ক্লাবের উৎপাদিত আয় দিয়ে প্রতিবন্ধী নারীদের কাজের মজুরি দেওয়া যায়। তবে তাদের চিকিৎসা, শিক্ষাসহ অন্য সুযোগসুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতার দাবি জানান তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, সহজ শর্তে এসব প্রতিবন্ধী নারীদের ব্যাংক থেকে এসএমই ঋণের ব্যবস্থা করা জরুরি। বেসরকারিভাবে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
