বিজয়ের পথে মামদানি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
৪ নভেম্বর ২০২৫ নিউইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচন। মুখোমুখি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। প্রতিপক্ষ সাবেক গর্ভনর এন্ড্রু কুমো। কুমো ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। আর তাকে বিজয়ী করতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প ও বিলিনিয়ররা। এ নির্বাচনের ফলাফল শুধু স্থানীয় রাজনীতি নয়, পুরো শহরের নীতি ও নৈতিকতার ওপর প্রভাব ফেলবে। আগাম ভোটের সুযোগ ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত থাকবে।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন জোহারান মামদানি, এন্ড্রু কুমো ও কারটিস সিলওয়া । সাম্প্রতিক সাধারণ নির্বাচনের জরিপে দেখা গেছে, জোহারান মামদানি ধারাবাহিকভাবে ডাবল-ডিজিট লিড ধরে রেখেছেন। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে মামদানি কুমোর বিরুদ্ধে ৪৬ শতাংশ ভোট পেয়েছেন। কুমো পেয়েছেন ৩৩ শতাংশ ।
মেয়র প্রার্থীদের বিতর্কে মামদানিকে কমুনিস্ট বলে আখ্যায়িত করা হয়।। কুমোর বিরুদ্ধে উঠে যৌন হয়রানির অভিযোগ এবং সিলওয়া নিজের হাতে আইন তুলে নেওয়া ব্যক্তি। ‘চরম উত্তেজনাপূর্ণ’ এক বিতর্কে অংশ নিয়েছেন তাঁরা। এ সময় একে অন্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জোহরান মামদানি সবাইকে চমকে দিয়ে কুমোকে হারিয়ে জয়ী হন। কয়েক সপ্তাহ ধরে জনমত জরিপে এগিয়ে থাকা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য কুমোকে হারিয়ে তিনি দলের আনুষ্ঠানিক মনোনয়ন পান। জোহরান নিউইয়র্ক নগরে বিনা মূল্যে বাস পরিষেবা, ভাড়ানিয়ন্ত্রণ এবং নগর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুপারমার্কেট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী কুমো অবশ্য জোহরানের এসব পরিকল্পনাকে আকাশকুসুম কল্পনা এবং সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছেন, যা অর্থনৈতিকভাবে অসম্ভব। নিউইয়র্ক নগরের ৮৫ লাখ মানুষের শাসনভার কার হাতে যাবে, সেই আলোচনা আরও একবার জোরালো হয়ে ওঠে, যখন বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তিনি সরে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা নতুন দিকে মোড় নেয়। ৬৭ বছর বয়সী কুমো ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউইয়র্ক রাজ্যের গভর্নর ছিলেন। যৌন নির্যাতনের অভিযোগের জেরে তিনি পদত্যাগ করেছিলেন।
৩৩ বছর বয়সী জোহরান মামদানি কুইন্স বোরো থেকে নির্বাচিত অঙ্গরাজ্যের আইনসভার সদস্য। তিনি তৃণমূল পর্যায়ে অদম্য প্রচারের মাধ্যমে তরুণ নিউইয়র্কবাসীর মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছেন।
‘ট্রাম্পের সঙ্গে লড়ব’ : ট্রাম্প জোহরান মামদানিকে একজন ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, তিনি নির্বাচিত হলে তাঁর প্রশাসনের জন্য ফেডারেল তহবিল আটকে দেবেন। তবে জোহরান বলেন, ‘আমি প্রেসিডেন্টকে স্পষ্ট করে দিতে চাই, নিউইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য আমি শুধু তাঁর সঙ্গে কথা বলতে নয়, তাঁর সঙ্গে কাজ করতেও প্রস্তুত।’ কুমো সতর্কতা উচ্চারণ করে বলেছেন, মামদানি জিতলে ‘ট্রাম্প নিউইয়র্ক নগর দখল করে নেবেন এবং তখন মেয়র হবেন ট্রাম্প’। তিনি বলেন, এটা অনেকটা রাজধানীর ওয়াশিংটন ডিসির প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনার মতোই হবে। ট্রাম্প গত বুধবার ঘোষণা দিয়েছেন, তিনি নিউইয়র্ক ও নিউজার্সির মধ্যে সংযোগকারী বহু বছরের মেগা প্রকল্প ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের হাডসন গেটওয়ে টানেল ‘বাতিল’ করেছেন। বিতর্কে তাঁর স্বপ্নের সংবাদের শিরোনাম কী হবে জানতে চাইলে মামদানি বলেন, সেটি হবে ‘ট্রাম্পকে মোকাবিলা অব্যাহত রেখেছেন মামদানি।’
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
