বিজেপি টাকা দিলে ছবি তুলে রাখুন : মমতা
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী ১৮ এপ্রিল। তার আগেই অভিযোগ উঠেছে যে, বিজেপি বাংলাদেশের সীমান্তে অবস্থিত হিলি ব্লকে টাকা বিলি করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছে তারা। এই খবর আগেই জেনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার বুনিয়াদপুরে এসে সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি সব জানি। মানুষের গণতান্ত্রিক অধিকার টাকা দিয়ে কিনতে চাইছে বিজেপি।
জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যদি সীমান্তে টাকা বিলি করে তবে সেই ছবি এবং ভিডিও মোবাইলে তুলে রাখুন। আমাদের কাছে পাঠান। তার পরে দেখছি।
বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, টাকা দিয়ে ভোট কেনার মতো নোংরা রাজনীতি বিজেপি করে না। তবে যে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে, তাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তিনি। বাপি বলেন, আমাদের সভা, মিছিলে এসে কর্মীদের কিছু মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চেকের মাধ্যমে সেই টাকা আমাদের ক্ষতিগ্রস্ত কর্মীদের দেয়া হয়েছে।
টাকা বিলি করার বিষয়ে শুধু অভিযোগ করেই থেমে যাননি তৃণমূল নেত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলকপ্টার থেকে বাক্স নামিয়ে একটি গাড়িতে তুলে দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসে। ওই প্রসঙ্গ তুলে মমতা বলেন, নির্বাচনের সময়ে কত বাক্স আসছে। বাপরে বাপ! লাল বাক্স, নীল বাক্স, সাদা বাক্স, কালো বাক্স। কত যে বাক্স।
তার পরেই তিনি বলেন, এগুলো জনগণের টাকা। আমরা মনে করি, নির্বাচনের সময়ে টাকা দিয়ে ভোট করা যায় না। মানুষের অধিকার টাকা দিয়ে কেনা যায় না।
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
- ট্রাম্প-মামদানি প্যাকেজ
সানিসাইডে ১২ হাজার এপার্টমেন্ট - মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি
- আজকাল ৯১২
- ইরানে কেউ নেতৃত্ব দিতে চাইলেই সে মারা যাচ্ছে : ট্রাম্প
- হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম
- বড় ৫ চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
