বিজেপি ক্ষমতায় আসার পরই মুসলিম নিপীড়ন বেড়েছে
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। ব্রিটিশ পার্লামেন্টে লেখা এক চিঠিতে প্রভাবশালী এমপি জোনাথান অ্যাশওয়ার্থ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে মুসলিমদের ওপর চলমান বিদ্বেষ ও সহিংস আক্রমণ অব্যাহত রয়েছে। নির্যাতন-নিপীড়নে সেখানে প্রচণ্ড উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।
ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হত্যাকাণ্ড, হামলা-আক্রমণ, সাম্প্রদায়িক দাঙ্গা, বৈষম্য-অসম, ঘরবাড়ি ভাংচুর, ব্যক্তির ধর্মবিশ্বাস ও প্রার্থনায় বাধা প্রদান প্রভৃতি ঘটনার সুস্পষ্ট রিপোর্ট রয়েছে।
কিন্তু এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। মুসলিমদের ওপর সহিংস আক্রমণের ঘটনায় সাড়া দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাশওয়ার্থ। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
২০১৪ সালে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির ক্ষমতায় আসার পরই মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর নিপীড়ন বৃদ্ধি পায়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে, গত ৩ বছরে গোরক্ষার নামে ১২ রাজ্যে হত্যা করা হয় ৪৪ জনকে। যার ৩৬ জনই মুসলমান। চলতি বছর বড় জয়ের মধ্যদিয়ে ফের সরকার গঠন করেছে মোদির দল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই কয়েকটি ভয়াবহ মুসলিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মাসে ভারতের ঝাড়খন্ড প্রদেশে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে দেশটির উগ্রপন্থী হিন্দুরা।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার মাঝে মোদি বলেন, ঝাড়খন্ডের ওই ঘটনায় তিনি ব্যথিত এবং অপরাধীরা কঠোর শাস্তি পাবে। একই সঙ্গে দেশটিতে যেকোনো ধরনের সহিংসতা কিংবা অপরাধ আইনি উপায়ে দমন করা হবে বলে জানান তিনি। গত সপ্তাহেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী প্রার্থী জেরেমি হান্টের কাছে চিঠি লেখেন লেচেস্টার দক্ষিণ আসনের লেবার দলীয় এমপি ও জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য জোনাথান অ্যাশওয়ার্থ।
চিঠিতে তিনি বলেন, আমার আসনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মাধ্যমে আমি ভারতে চলমান সহিংস হামলার ব্যাপারে জেনেছি। ভারতের পরিস্থিতি চরম উদ্বেগজনক। আমার সাংবিধানিক আসনের বাসিন্দারা উদ্বিগ্ন যে, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা মোকাবেলায় ভারতীয় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।’
চিঠিতে তিনি আরো বলেন, এই ইস্যুতে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। জোনাথানের এই চিঠির জবাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতে সংখ্যালঘু মুসলিম নিপীড়নের ঘটনায় পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ভারত সরকারের সঙ্গে কাজ করছি। আমাদের মুসলিম তরুণ ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ১৫০ জন তরুণ ও ২০ জন শিক্ষককে নিয়ে কাজ চলছে। এই প্রকল্প ভারতের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-সংক্রান্ত রিপোর্টে অভিযোগ করা হয়, ২০১৮ সালেও ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলমানদের ওপরে হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীগুলোর হিংসাত্মক আক্রমণের ঘটনা ঘটেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
