বিজেপিতে কি যোগ দিচ্ছেন নুসরাত?
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৯ জুলাই ২০১৯
সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে সাংসদ সদস্য নুসরাত জাহান। এর কিছু দিন পার হতেই- এবার বিজেপিতে যোগ দিচ্ছেন নুসরাত, এমন অভিযোগ তুলেছেন বসিরহাটের সাবেক এমপি তৃণমূল নেতা ইদ্রিস আলী। একই সঙ্গে লোকসভায় শপথ গ্রহণের দিন নুসরাতের বেশভুষা নিয়ে বিতর্কের মাঝেই তার রাজনৈতিক ডিগবাজির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যার পরিপেক্ষিতে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।
ভারতের একটি গণমাধ্যমে ইদ্রিস আলী বলেছেন, নুসরাত যেভাবে তার সাজ পরিবর্তন করেছেন তাতে আমার মতো অনেকের সন্দেহ হচ্ছে তিনি নরেন্দ্র মোদির দলে ভিড়তে যাচ্ছেন কি না।
ইদ্রিস ওই গণমাধ্যমকে জানিয়েছেন, নুসরাতের ‘আচরণ’ নিয়ে দলের অন্দরে ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে। সিঁদুর-মঙ্গলসূত্র পরে সংসদে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লাকে প্রণাম করা নিয়েও জোর সমালোচনা শুরু হয়েছে। এ কারণে তার বিজেপিতে যোগদান নিয়ে সংশয় তৈরি হয়েছে তৃণমূলে।
বসিরহাটের সাবেক এই সাংসদ বলেন, আমাদের মূল শত্রু বিজেপি। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। সেখানে নুসরাত প্রধানমন্ত্রী মোদির ভাষণের ভূয়সী প্রশংসা করছেন। আমাদের কোনো সাংসদ কিংবা নেতা প্রধানমন্ত্রীর ভাষণকে সমর্থন করছেন না, সেখানে এই তারকা অভিনেত্রী মোদির ভাষণকে বাহবা দিচ্ছেন। এটা তো এক প্রকার দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ। তাই তার দলত্যাগের বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে।
ইদ্রিস আরো বলেছেন, তিন তালাক নিয়েও দলের অবস্থানের বাইরে গিয়ে মন্তব্য করেছিলেন নুসরাত। বিষয়টি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। অরাজনৈতিক ব্যক্তিত্বদের এভাবে হঠাৎ সুযোগ দিলে এমনই হয়।
এই সমালোচনা নিয়ে নুসরাতের অবস্থান পরিষ্কার করতে অনুরোধ করেছেন এই তৃণমূল নেতা। তার দাবি- বিয়ের পর স্বামীর অনুরোধেই ভোল পাল্টাচ্ছেন তিনি।
গেল লোকসভা নির্বাচনে অন্য দলগুলোকে হতাশায় ডুবিয়ে বিজেপি যে বিশাল জয় পেয়েছে তাতে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানোর হিড়িক পড়েছে। একই পরিস্থিতি কংগ্রেসসহ অন্যান্য দলেও। এ কারণে টলিউডের এই তারকা সম্পর্কে ইদ্রিসের এমন মন্তব্যে রাজনীতিতে গরম হাওয়া বইছে। আবার অনেকে বলেছেন, বসিরহাট আসনে এর আগে সাংসদ নির্বাচিত হলেও এবার নুসরাতের কারনে নির্বাচনের টিকেট পাননি ইদ্রিস। তাই নুসরাতের সম্পর্কে উল্টাপাল্টা বলে দলের মধ্যে কোন্দল তৈরি করার চেষ্টা করছেন তিনি।
এদিকে তৃণমূল থেকে কড়া সমালোচনার শিকার হলেও এসব বিতর্কে নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং শাহানওয়াজ হুসেন। রাজ্য ও জাতীয় স্তরের এই দুই বিজেপি নেতা-নেত্রীর এমন ‘সমর্থন’ তৃণমূলের সন্দেহবাদিদের মনে আরো সন্দেহ দানা বেঁধেছে। যদিও নুসরাত এ বিরুদ্ধে এখনো নিরব ভূমিকা পালন করছেন।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
