বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদানের কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য। তিনি লেখেন, ‘বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি।’
তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি, এনসিপিই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।’
১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মনজুর কাদের জাতীয় পার্টিতে যোগ দেন। একই বছর এবং ১৯৮৮ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
পরবর্তীতে ১৯৯৬ সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন মনজুর কাদের। ওই বছর পাবনা-১ আসন থেকে এবং ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে এই আসনটি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) হিসেবে গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি।
এবারও সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন মনজুর কাদের। তবে বিএনপি এই আসনের জন্য কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খানকে (আলিম) বেছে নিয়েছে।
মনজুর কাদেরের ঘনিষ্ঠ কয়েকজন জানান, গত সোমবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের আবেদন করেন। গতকাল কেন্দ্রীয় বিএনপি আবেদনটি গ্রহণ করে। এরপর তিনি এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পান। এই আসনে তাঁকে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম এবং জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলমের সঙ্গে লড়তে হবে।
এই আসনে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনজুর কাদের মনোনয়ন পাওয়ার পর তিনি ফেসবুকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
