বিএনপি-এনসিপি মুখোমুখি
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫
শেখ হাসিনার সরকারকে উৎখাতে একত্রে আন্দোলন করলেও এখন বিএনপি ও এনসিপি মুখোমুখি। কোনও কোনও জায়গায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দুই দলের মধ্যে সংঘর্ষও হচ্ছে। সম্প্রতি নোয়াখালিতে বিএনপি ও এনসিপি সংঘর্ষে এনসিপি নেতা হান্নান মাসউদ আহত হয়েছেন। নির্বাচনী প্রচার মাঠ বিএনপি’র দখলে। সেখানে এনসিপি খুব কমই ঠাঁই পেয়েছে। যেখানেই কর্মসূচি করতে যাচ্ছে সেখানেই বিএনপি বাঁধা দিচ্ছে।
এনসিপি যত দাবি করছে, বিএনপি তার প্রায় সবগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করছে। ২০২৪ সালের শেখ হাসিনার সরকারের উৎখাতের আন্দোলনকে এনসিপি দ্বিতীয় স্বাধীনতা বলছে। কিন্তু বিএনপি বলছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের আন্দোলনের তুলনা করা যায় না। মুক্তিযুদ্ধ একবারই হয়। সেটা বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। তাই মুক্তিযুদ্ধ অনন্য, অসাধারন।
এনসিপি গণপরিষদ নির্বাচন করার কথা বলছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট রিপাবলিককে অকার্যকর ঘোষণা করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক ঘোষণার দাবি করছে এনসিপি। মূলত নতুন একটি সংবিধান প্রণয়ের লক্ষ্যে এই দ্বিতীয় রিপাবলিকের ধারণা সামনে আনছে ছাত্রদের নেতৃত্বে গড়া দলটি। কিন্তু তাদের এসব দাবি পূরণ করতে হলে রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে একমত নয়। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন চাইছে দ্রুত। এমন কি নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার সম্পাদন করে খেভাটের পথে হাঁটতে বলছে বিএনপি। আর গণপরিষদ কিংবা দ্বিতীয় রিপাবলিক কিংবা নতুন সংবিধান কোনওটাই চায় না বিএনপি। বিএনপি বলছে, সংবিধানের মৌলিক কাঠামোর কোনও পরিবর্তন করা যাবে না। শুধু জাতীয় সংসদে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব। এওটা ঠিক, সংবিধানের মৌলিক কাঠামো পাল্টে দিলে আদালত তা নাকচ করে দিতে পারে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সোচ্চার এনসিপি। এ ব্যাপারে বিএনপি নিশ্চুপ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা অর্ন্তবর্তি সরকারের নেই বলে জানালে এনসিপি তুলকালাম শুরু করে। তার আগে নির্বাচন কমিশন বলেছে, কোনও দল নিষিদ্ধ করা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন দল নিষিদ্ধ করবে না। আওয়ামী লীগ একটি নিবন্ধিত দল। তাই আওয়ামী লীগ নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনের বাধা দেবার কিছু নেই।
এনসিপিতে নিজেদের মধ্যে কোন্দল বাড়ছে। সারজিস আলম গাড়ি বহর নিয়ে নিজের এলাকায় গেলে তার সমালোচনায় মুখর হয় দলটির নেতা তাসনিম জারা। অপরদিকে, বিএনপি সারাদেশে বহিস্কার করেও চাঁদাবাজি বন্ধ করতে পারছে না। দলে হাইব্রিডও ঢুকছে। ###
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
