বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের লাখো প্রবীণের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বিভিন্ন সংস্থার পূর্বাভাস বলছে, ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাসিক ভাতা গড়ে প্রায় ৭৭ ডলার পর্যন্ত বাড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ সামাল দেয়ার জন্য যথেষ্ট নয়।দ্য সিনিয়র সিটিজেন্স লিগ-এর সর্বশেষ প্রক্ষেপণ অনুযায়ী, আগামী বছর ভাতা ৩ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা বেড়ে প্রায় ২ হাজার ১০৩ ডলারে পৌঁছাবে।
অন্যদিকে এএআরপি এবং স্বাধীন বিশ্লেষক মেরি জনসন যথাক্রমে ৩ দশমিক ৬ ও ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছেন।তবে এই সম্ভাব্য বৃদ্ধির পরও গড় মাসিক ভাতা প্রবীণদের আনুমানিক ২ হাজার ৭০০ ডলারের জীবনযাত্রার ব্যয়ের তুলনায় প্রায় ৫৯৭ ডলার কম থাকবে। ফলে অনেক প্রবীণের জন্য নিত্যপ্রয়োজনীয় খরচ সামাল দেয়া এখনও কঠিনই থেকে যাবে।
বর্তমানে সামাজিক নিরাপত্তা ভাতার বার্ষিক সমন্বয় নির্ধারণ করা হয় জীবনযাত্রার ব্যয় সমন্বয় পদ্ধতিতে। এ জন্য সিটির মজুরিভিত্তিক কর্মীদের মূল্যসূচক ব্যবহার করা হয়। প্রতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির গড় হিসাব করে পরের বছরের জানুয়ারি থেকে নতুন ভাতা কার্যকর করা হয়। কিন্তু এই পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন প্রবীণ অধিকারকর্মীরা। তাদের যুক্তি, কর্মজীবী মানুষের ব্যয়ের ধরন আর প্রবীণদের ব্যয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। প্রবীণদের চিকিৎসা ও আবাসন ব্যয় বেশি হলেও পোশাক বা যাতায়াতে তুলনামূলক কম খরচ হয়। ফলে বর্তমান হিসাব তাদের প্রকৃত আর্থিক চাপের প্রতিফলন ঘটায় না।
এই কারণে দ্য সিনিয়র সিটিজেন্স লিগ প্রবীণদের জন্য আলাদা মূল্যসূচক ব্যবহারের দাবি জানিয়েছে। তাদের প্রস্তাবিত সূচকটি প্রবীণদের প্রকৃত ব্যয়ের অভ্যাসের ওপর ভিত্তি করে তৈরি।
এএআরপি-এর আর্থিক নিরাপত্তাবিষয়ক সহ-সভাপতি রিচ জনসন বলেন, এই সূচক ব্যবহার করা হলে ১৯৮৬ সালের পর থেকে অধিকাংশ বছরেই সামাজিক নিরাপত্তা ভাতার বৃদ্ধি আরো বেশি হতো। তার হিসাব অনুযায়ী, সেই পদ্ধতি চালু থাকলে ২০২৫ সালে একজন গ্রহীতার মাসিক ভাতা বর্তমানের তুলনায় প্রায় ৮ দশমিক ১ শতাংশ বেশি হতে পারতো।তবে নতুন সূচক নিয়েও বিতর্ক রয়েছে। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এর পরিসংখ্যানগত নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ।
কংগ্রেসনাল বাজেট অফিস-এর মতে, এই সূচকে আবাসন ব্যয়ের যে হিসাব ধরা হয়েছে, তা অনেক প্রবীণের বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মেলে না। কারণ অনেকেই অবসরের আগেই নিজেদের বাড়ির ঋণ পরিশোধ করে ফেলেন। তবুও প্রবীণদের আর্থিক সংকট মোকাবিলায় ভাতা বাড়ানো জরুরি বলে মনে করেন দ্য সিনিয়র সিটিজেন্স লিগ-এর নির্বাহী পরিচালক শ্যানন বেন্টন।তিনি সতর্ক করে বলেন, অর্থের অভাবে অর্ধেকের বেশি প্রবীণ চিকিৎসকের কাছে যাওয়া কমিয়ে দিচ্ছেন বা বন্ধ করে দিচ্ছেন। তার মতে, এই পরিস্থিতি শুধু প্রবীণদের জন্য নয়, দীর্ঘমেয়াদে পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
