বাজেট মন্ত্রীর আকস্মিক পদত্যাগে বিপাকে ট্রুডো সরকার
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
দুর্নীতির তদন্তে সরকারের ওপর ব্যর্থতার অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার বাজেট মন্ত্রী ও ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেন ফিলপট। সোমবার এক ঘোষণায় পদত্যাগের এ আকস্মিক সিদ্ধান্তের কথা জানান তিনি।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, ট্রুডো সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। - খবর বিবিসি’র
তিনি বলেন, আমাকে অবশ্যই আমার নিজস্ব মূল্যবোধ, নৈতিক দায়িত্ব ও সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়ে অটল থাকতে হবে।
সরকারের উচ্চ পর্যায়ের এ মন্ত্রীর আকস্মিক পদত্যাগের ঘটনায় বেশ বড় ধরনের এক ধাক্কা খেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ প্রসঙ্গে তিনি বলেন, জেন ফিলপটের আকস্মিক পদত্যাগে তিনি হতাশ হলেও ব্যাপারটি তিনি বিষয়টি বুঝতে পেরেছেন।
তবে কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচারে সরকারের হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন ট্রুডো।
ফিলপট তার পদত্যাগপত্রে বিস্তারিতভাবে লিখেছেন যে এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় হস্তক্ষেপ করার জন্য রাজনীতিবিদেরা সাবেক অ্যাটর্নি জেনারেলকে চাপ দিচ্ছেন—এমন প্রমাণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক বিবৃতিতে ফিলপট বলেন, কারো নীতির ওপর কাজ করার জন্য মূল্য দিতে হয়, তবে এর চেয়ে বেশি মূল্য দিতে হয় তাদের পরিত্যাগ করার জন্য। তিনি তার চিঠিতে লেখেন, এ মন্ত্রিসভার হয়ে দায়িত্ব পালন একেবারেই সমর্থনযোগ্য নয় তার জন্য।
এর আগে ফেব্রুয়ারিতে একই ইস্যুতে আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ড পদত্যাগ করেন।
গেল সপ্তাহে বিরোধী দল কনজারভেটিভ পার্টি লিবারেল প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। এরইমধ্যে বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, অক্টোবরে জাতীয় নির্বাচনের আগে ট্রুডোর জনপ্রিয়তা বেশ কমেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সঙ্গে কানাডার লিবারেল পার্টির সম্পর্ক দীর্ঘদিনের। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় সরকারি কর্মকর্তাদের ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঘুষ দিয়ে বড় কয়েকটি প্রকল্পের কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে এসএনসি-লাভালিনের বিচার শুরু হয় ২০১৫ সালে।
দুর্নীতির মাধ্যমে ঠিকাদারি পেতে এসএনসি-লাভালিন লিবিয়া সরকারকে ১৩ কোটি মার্কিন ডলার জালিয়াতি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাংলাদেশ ও কম্বোডিয়ায় ‘অসদুপায় অবলম্বনের’ অভিযোগে ২০২৩ সালে পর্যন্ত নিজেদের কোনো প্রকল্পে এসএনসি-লাভালিনকে নিষিদ্ধ করে বিশ্বব্যাংক।
সম্প্রতি কানাডার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাএসএনসি-লাভালিনকে সাজা না দিতে সরকারি কৌঁসুলিদের নির্দেশ দেয়ার জন্য সরকারি কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করছে। দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়ে ২০১৫ সালে নির্বাচনে জয়ী হয়েছিল লিবারেল পার্টি। আট মাস পরই কানাডায় আবার নির্বাচন হতে যাচ্ছে। এ অবস্থায় এসএনসি-লাভালিন ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক উত্তাপ জাস্টিন ট্রুডোর দলের জন্য বড় বিপদ হতে চলেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
