বাজারে এসেই ঝড় তুলল ‘ট্রাম্প মোবাইল’
প্রকাশিত: ১৮ জুন ২০২৫
ইরান-ইসরাইল চলমান সংঘাতের মাঝেই সোমবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ট্রাম্প মোবাইল’। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া একটি নতুন মোবাইল ফোন সেবা।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৯৯ ডলারের একটি স্মার্টফোনের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক কাস্টমার সার্ভিস ও ঘরোয়া উৎপাদনে তৈরি হ্যান্ডসেট সরবরাহ করা হবে।
সাম্প্রতিক এ উদ্যোগটি ট্রাম্পের ব্যবসায়িক সাম্রাজ্যের সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে একাধিক নিয়ন্ত্রিত খাতে প্রবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশ্লেষকদের মতে, এটি রক্ষণশীল গ্রাহক এবং ট্রাম্পপন্থিদের জন্য মূলধারার বিকল্প তৈরির একটি পরিকল্পিত প্রচেষ্টা।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প পরিবারের ব্যবসা ব্যাপকভাবে ডিজিটাল মিডিয়া, ক্রিপ্টোকারেন্সি এবং ট্রুথ সোশ্যালের মতো ব্র্যান্ডেড উদ্যোগের দিকে ঝুঁকেছে।
ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, এই ওয়্যারলেস সার্ভিস স্বাধীনভাবে পরিচালিত হবে এবং এর কাস্টমার সাপোর্ট যুক্তরাষ্ট্রভিত্তিক হবে। তবে প্রতিষ্ঠানটি কোন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করবে — তা স্পষ্ট করেনি।
এমন অস্পষ্টতার কারণে টেলিকম বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ পেয়েছে। কারণ মার্কিন আইনে কোনো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) হিসেবে কাজ করতে গেলে বড় নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে চুক্তি বাধ্যতামূলক।
এদিকে বিষয়টির সমালোচনা করে বার্কলেস ব্যাংকের ইউএস মিডিয়া ও টেলিকম গবেষণা দলে এক নোটে বলা হয়েছে, ‘একজন প্রেসিডেন্টের নাম কোনো নিয়ন্ত্রিত পণ্যসেবার সঙ্গে যুক্ত হওয়া নজিরবিহীন ঘটনা’।
নেটওয়ার্ক চুক্তি নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) বর্তমান চেয়ারম্যান ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এবং আলোচিত প্রোজেক্ট ২০২৫ নীতিপত্রের সহ-লেখক। পর্যবেক্ষকরা বলছেন, এই ঘনিষ্ঠতা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
বার্কলেস আরও সতর্ক করে বলেছে, ‘এটি ভেরিজন বা এটি এন্ড টি’র মতো টেলিকম জায়ান্টদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে। বিশেষ করে যেসব কোম্পানি এখন মার্জার ও লাইসেন্স পর্যালোচনার মুখোমুখি’।
এছাড়া টেলিকম চুক্তিতে থাকা ‘মোস্ট ফেভারড নেশন ক্লজ’ বা সর্বোচ্চ সুবিধার ধারাগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে যদি ট্রাম্প মোবাইল বিশেষ সুবিধা পায়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ লরেন্স লেসিগ বলেন, ‘যারা গত কয়েক বছর মনোযোগ দিয়ে দেখেছেন, তাদের জন্য এটা নতুন কিছু নয়। ট্রাম্প প্রেসিডেন্সিকে তার ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করেছেন। এই উদাহরণ হয়তো আরও মানুষকে এই বাস্তবতা বুঝতে সহায়তা করবে’।
লন্ডনভিত্তিক টেলিকম বিশ্লেষক পাওলো পেস্তোরে বলেন, ‘এ উদ্যোগ প্রশ্নের চেয়ে উত্তর কম দেয়। সবসময়ই আসল বিষয় থাকে বিশদে — বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক ও নিয়ন্ত্রক অনুমোদনের দিকগুলোতে’।
ব্যবসায়িক দিক থেকে এই উদ্যোগকে একটি জটিল ও প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ হিসেবে দেখা হচ্ছে।
ওহাইও’র অ্যাপটাস ক্যাপিট্যাল-এর প্রধান বিশ্লেষক ডেভিড ওয়াগনার বলেন, ‘সার্ভিসটির সম্ভাব্য বাজারের অর্ধেকই রাজনৈতিক বিভাজনের কারণে আগ্রহী নাও হতে পারে। আর এই খাতে গ্রাহকদের বর্তমান সেবা প্রদানকারীর প্রতি আনুগত্যও অনেক বেশি’।
তবে কেউ কেউ একে সময়োপযোগী হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট-এর বিশ্লেষক ব্রায়ান মালবেরি বলেন, ‘৪৯৯ ডলারের এ ফোনের দাম বাজারে অ্যাপল ও স্যামসাং-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এমন ডিভাইসের একটি বাজার রয়েছে’।
তবে এখন পর্যন্ত ফোনটির ফিচার, অপারেটিং সিস্টেম বা অ্যাপ প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। টেলিযোগাযোগ নীতিমালার সঙ্গে এর সামঞ্জস্যতাও স্পষ্ট করা হয়নি।
আর ফোনটি বাজারে ছাড়ার এ ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প অর্গানাইজেশনের বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সংস্থার নজরে রয়েছে। বিশেষ করে ট্রাম্পের চলমান আইনি ও রাজনৈতিক জটিলতা ঘিরে।
যদিও ট্রাম্প অর্গানাইজেশন দাবি করে, প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ট্রাম্পের সন্তানদের হাতে। তবে সমালোচকরা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও ব্যক্তিগত লাভের মিশ্রণ এখনো নৈতিকভাবে বিতর্কিত। সূত্র: সামা টিভি
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
