বাছাই করা খবর নিয়ে আসছে ফেসবুক ‘নিউজ ট্যাব’
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
ফেসবুক ওয়ালে নানা রকম খবর। কোনটি রেখে কোনটি পড়বেন। কোনটি-ই বা সঠিক খবর! আপনার জন্যই ফেসবুক নিয়ে আসছে নতুন ফিচার।
‘নিউজ ট্যাব’ নামের এই ফিচারে পাওয়া যাবে দিনের সবশেষ তাজা খবর। স্থানীয় থেকে আন্তর্জাতিক সংবাদ পছন্দের সব খবরই থাকবে এই নিউজ ট্যাবে।
ভোটের সময় মিথ্যা, ভুয়া, আপত্তিকর বার্তা রুখতে সব বিষয়কেই নিচে ফেলতে চাইছে ফেসবুক। চুলচেরা বিশ্লেষণে ঠিক হবে কোন খবর নিউজ ফিডে দেখানো হবে, আর কোনটা নয়। নিউজ ট্যাবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। খবরের সত্যতা যাচাই করেই সেটা যাবে ট্যাবে।
নির্ভরযোগ্য এবং অবশ্যই বিশ্বাসযোগ্য সাংবাদিকতাকে জনগণের সামনে তুলে ধরতে চায় ফেসবুক। এমনটাই জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
মার্ক জুকারবার্গ বলেন, এতদিন নিউজ ফিড ঘাঁটলেই দেশ-বিদেশের খবর মিলত। পছন্দের মিডিয়া পেজে লাইক করা থাকলে, সেই মিডিয়ার প্রকাশ করা সমস্ত আপডেট নিউজ ফিডেই পেতেন ব্যবহারকারীরা। তবে সমস্যা হচ্ছে, নিউজ ফিড জায়গাটা যেহেতু পাঁচমিশেলি, সেখানে খবর ছাড়াও ব্যক্তিগত পোস্ট, ফ্রেন্ড জোনের শেয়ার করা পোস্ট ইত্যাদি সবকিছুই মিলেমিশে থাকে। চটজলদি খবর জানতে হলে ব্যবহারকারীকে নিউজ ফিডের এডিটেড অপশনে গিয়ে নিজের পছন্দ বেছে নিতে হয়।
তিনি বলেন, ফেসবুকে অন্তত ১০ থেকে ১৫ শতাংশ ব্যবহারকারী রয়েছেন যারা নিত্যদিনের খবর জানতে চান। রাজনীতি, অর্থনীতি, খেলা, ব্যবসা-বাণিজ্য থেকে সফট, টেকনিক্যাল নিউজ সব বিষয়েরই আলাদা আলাদা ব্যবহারকারী রয়েছে। সকলের কথা ভেবেই তাই এই নিউজ ট্যাবের সিদ্ধান্ত।
ইউরোপের অন্যতম ডিজিটাল পাবলিশিং হাউস অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে ফেসবুক।
জুকারবার্গ বলেন, অ্যাক্সেল স্প্রিংগারের সিইও ম্যাথিয়াস ডপফিনারের সঙ্গে আলোচনা করেছি। কী ভাবে নিউজ ফিডকে নিয়ন্ত্রণ করা হবে তার একটা রূপরেখা ঠিক হয়েছে। আমরা অনেক বেশি নির্ভরযোগ্য খবর চাই, যেটা ডিজিটাল পাবলিশিং হাউসগুলোর জন্য যেমন লাভজনক হবে তেমনি লাভ হবে ব্যবহারকারীদের।
তবে নিউজ ট্যাবে চাইলে যে কোনো খবর প্রকাশ করা যাবে না। এ ক্ষেত্রে কড়া নজর রাখবে ফেসবুক।
এ প্রসঙ্গে জুকারবার্গ জানিয়েছেন, এই ফিচারের জন্য আলাদা করে কোন সাংবাদিক রাখা হবে না। তবে পরিচালক থাকবেন। যার দায়িত্ব হবে জমা করা খবর থেকে বাছাই করে সেরা খবরগুলো ট্যাবে প্রকাশ করা। সে ক্ষেত্রে চাইলেই যে কোনো ডিজিটাল মিডিয়া ফেসবুকের পার্টনার হতে পারে। তবে তাদের খবর নেওয়ার আগেও কড়া নজরদারি চালাবে ফেসবুক।
উল্লেখ্য, ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভুয়া খবর আটকাতে ব্যর্থ হয় ফেসবুক। ভোটে প্রভাব খাটানোর অভিযোগও ওঠে। সে সময় ফেসবুককে মার্কিন সেনেটে প্রশ্নের মুখে পড়তে হয়।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
