বাইডেনের শাসনামলে মুদ্রাস্ফীতিতে দেশ ধ্বংস হচ্ছে : ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা খারাপ হওয়ায় এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাইডেনের শাসনামলে দেশ ধ্বংস হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় ২৭ জুন সন্ধ্যায় মুখোমুখি বিতর্কে অংশ নিয়ে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের সমালোচনা করে এ কথা বলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সংবাদমাধ্যম সিএনএনের স্টুডিওতে আয়োজিত বিতর্কে ট্রাম্প আরও বলেন, ‘দেশের জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম বাড়ার জন্য বাইডেনের খারাপ কর্মকাণ্ড দায়ী। তিনি ভালোভাবে দেশ পরিচালনা করছেন না। তিনি ঠিকভাবে দেশ চালাতে ব্যর্থ।’
জবাবে বাইডেন বলেন, তার নেতৃত্বের কারণেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তবে শ্রমিক শ্রেণির জনগণের জন্য আরও কিছু করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট হওয়ার পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেটি বিবেচনা করতে হবে। অর্থনীতির পতন ঘটেছিল। করোনা মহামারির কারণে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল।’
ওয়াশিংটন ডিসির আমেরিকান বহুজাতিক বিশ্লেষণ ও উপদেষ্টা সংস্থা ‘গ্যালাপের’ সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দেশটির বাসিন্দারা গত তিন বছরে মুদ্রাস্ফীতি বা জীবনযাত্রার ব্যয়কে তাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন।
গ্যালাপের আরেকটি জরিপ থেকে জানা যায়, ৪৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন জনগণ বলেছেন, তারা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিকে সঠিকভাবে এগিয়ে নিতে ট্রাম্পের প্রতি আস্থা রাখছেন, বাইডেনের ক্ষেত্রে তা উদ্বেগজনক।
এদিন বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প বিতর্ক মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেননি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে অংশ নিয়েও কোভিড-১৯ বিধিনিষেধের কারণে করমর্দন করেননি দুজন। এরপর দুজনকে বিতর্কের নিয়ম বলে দেন সঞ্চালক। আগের বিতর্কগুলোতে দর্শকদের উপস্থিতি থাকলেও এবার তেমনটা হচ্ছে না। ফলে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ নেই। বাইডেনের প্রচার শিবিরের অনুরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবারের বিতর্কে একজনের বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দ সময়ে অন্যজনের মাইক্রোফোন বন্ধ থাকছে। ২০২০ সালে বাইডেন ও ট্রাম্পের প্রথম বিতর্কের সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
