বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী ২ নভেম্বর
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক-এর সুবর্ণ জয়ন্তীর মহা-উদযাপন আগামী ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত কনভেনশন হল টেরেস অন দা পার্কে অনুষ্ঠিত হবে।
গত ১১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোসাইটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ,সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া, মঈনুল ইসলাম মিয়া, ডা. হামিদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, আজিমুর রহমান বুরহান, কাজী আজম, আহসান হাবিব, মাহবুব তালকদার, কামরুজ্জামান কামরুল, মফিজুল ইসলাম রুমি, হারুনর রশীদ, শাহ শহিদুল হক, ফারুক হোসেন মজুমদার,ডা. এনামুল হক,নাঈম টুটুল, হাসান জিলানী ও রিজু মোহাম্মেদ।
লিখিত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, প্রায় ২৭ হাজার নিবন্ধিত সদস্যের সংগঠন বাংলাদেশ সোসাইটি আগামী নভেম্বরে গৌরবময় ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। অর্ধশতাব্দীর এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি ও উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে তা সংগঠনের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটির সবার কাছে পৌঁছে যায়। আগামী ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত কনভেনশন হল টেরেস অন দা পার্কে সুবর্ণজয়ন্তীর মহা-উদযাপন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অনন্য আয়োজনে ইতিহাস, সংস্কৃতি, আবেগ, কৃতজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতির চিত্র ফুটে উঠবে।
সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠানের আগে আরো কিছু অর্থবহ কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ সোসাইটির প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল। জীবন বাঁচানোর মহৎ কাজ এগিয়ে নিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ রক্তদান কর্মসূচী। প্রবাসের আঞ্চলিক, সামাজিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতামত, পরামর্শ ও সহযোগিতা জন্য মতবিনিময় সভা।
এছাড়া সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচির মধ্যে থাকবে সাবেক নেতৃবৃন্দের সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান। বিশেষ আলোচনা সভা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিশেষ পরিবেশনা ও সম্মাননা প্রদান। প্রবাস ও কমিউনিটিতে অবদান রাখা বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি।
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একটি স্মারকগ্রন্থ (স্মরণিকা) প্রকাশনা বের করা হবে, যা সোসাইটির অর্ধশতাব্দীর যাত্রাপথের একটি জীবন্ত দলিলের রূপ পাবে। এতে বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, এবং প্রবাসীদের গল্প। স্মরণিকার জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই সংগঠন বিভিন্নভাবে প্রবাসীদের সেবা দিয়ে আসছে। প্রবাসীরাও এসব সেবায় উপকৃত হচ্ছেন। ভ্রাম্যমান কনস্যুলেট সার্ভিস, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যসেবা, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা শিক্ষার জন্য বাংলা স্কুল স্থাপন যা কুইন্স এবং ব্রুকলিনে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এছাড়াও দৈনন্দিন নানান প্রয়োজনে বাংলাদেশ সোসাইটি পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের। নিজস্ব কবরস্থানের মাধ্যমে সোসাইটি তার একটি বড় সামাজিক দায়িত্বে নিজেকে অন্তর্ভূক্ত করতে পেরেছে।
বাংলাদেশ সোসাইটি ইন্কএর পক্ষ থেকে ৯/১১-এ নিহত বাংলাদেশি বংশোদ্ভূতসহ সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিভিন্ন সময়ের সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভানুধ্যায়ী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এর মধ্যে যারা বেঁচে নেই নেই। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম।
১৯৭৫ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সোসাইটি। যা অর্ধশতাব্দী পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি স্বনির্ভর, প্রভাবশালী ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
